অ) অর্ধেক জীবন চলে গেলে বাকীটুকুও অর্ধেক
যেটুকু আছে সেটুকু নিস্তরঙ্গ জলে ঢিল ছুঁড়ে ফেলা
অচেনা অদেখা অথচ আবেগ অর্ধেক প্রেমের শ্বশত কবিতা
কন্ঠে শুনেছি অর্ধেক জীবন সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল কবিতা
দুচোখে প্লেটোনিক কবি আমার তুমি?
বাকী অর্ধেক তাঁকে দিও।
চন্দ্রবোড়া,গোুর অথবা কালনাগিনী- প্রেমরাগিনী নাইবা
হলাম রাধা। ফুল পাখির শ্বাসকষ্টে দেখেছ যে
ভিতরের অর্ধেক জীবনে আমি একা! ফুল পাখি নারী পাখি
আ) আজ বুঝেছি অমানুষের হাসি? ভূলে ভরা
জড়তায় জড়া কবিতা লেখা কেটেছি ধারালো নেপালী ভোজালীতে
দিন গুলো যাক জলে ভেসে, অর্ধেক গেলে বাকীটুকু
কিংকর্তব্যবিমুঢ় .......... সময়ে লাগানো যেন গ্রহণ
ই) ইহলৌকিক নহ তুমি পরলৌকিক?
তুমি সত্য তুমি বিমুঢ় তুমি অদেখা বলে..........ধ্রবতারা
শ্রাবন্তী মেঘে বিশ্বাসের প্রদীপ জ্বেলে পেয়েছি ভালবাসার স্বচ্ছতা।
অর্ধেক বেলায় যাকে কোনদিনই দেখিনি আলো-আধারীতে
তাকে রেখেছি নির্বাসনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

