সকাল থেকেই বাসায় একা। আম্মা গেছেন ফুপির বাসায় আর আব্বার আসতে সেই রাত্রি 11টার পর। ছোটও গেছে রাজশাহীতে ওর বন্ধুর বাসায় আমের দাওয়াত খেতে। সকালে তমার আসার কথা ছিল. দুবোন মিলে অনেক কিছুর পরিকল্পনা ছিল কিন্তু হটাৎ করে ওর জ্বর আসার সব প্লান চৌপাট।
নিজে রান্না করলাম, খাবার সময় মনে হলো কি যেন কম আছে ?
কিন্তু সেটা কি বুঝতে পারলাম না। কিচেনে গিয়ে দেখলাম ঝাল,লবন মসলা সব কিছু দেওয়া হয়েছে কিন্তু তেল দিইনি, বুঝুন!
একা থাকতে খারাপ লাগেনা, নিজের সাথে কথা বলতে বলতে ভালই থাকি।
এখন কি করব বুঝতে পারছিনা হয় তমার বাসায় যাওয়া যায় নইলে কি জানিনা................................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



