ব্রততী তোমকে সুপ্রভাত, দাবানলে পুড়ে গেছে
সবুজ কবিতা !
চাঁদ মামার ছড়াটা বহুদিন তোমার কণ্ঠে শুনিনি।
পৃথিবীতে যে কবিতা তৈরীতে নিপুণ অভিজ্ঞান বাতাসে ভাসিয়েছিলে..................
তুমি বুঝি ভ্রান্তি ঘূর্ণিপাকে লোমশ বুকে ঘামের জন্য আধারী
শাড়ীর নীল আঁচল খোজ! বিস্মৃতি রং নাম্বার....রং।
পেছন ফিরে সামনে বসে বৃষ্টিহীন উদ্যোগে
পহেলা আগষ্টের উপন্যাস লিখেই যাচ্ছে!
দিয়াশলাই এর একটি কাঠির বারুদে নীরার বাসভূমি
পুড়ে ফেলবে? লুকিয়ে রাখা লেমিনেটিং করা কত পোড়া
প্রেমের পোড়া কবিতা খাম।
শব্দ চয়নে আজ সুধা নেই, ঝিঁঝিঁ পোকার গল্প শোনাতে যেয়ে
রাত ভোর।
নারী-পুরুষ আমরা বুঝেছিলাম শুধু ভালবাসা?
পহেলা আগষ্ট উপন্যাসে দিয়াশলাই বারুদে নীরাকে পুড়ে
পোড়ালে চন্দ্র ছড়া পূরবী সানাই
ব্রততি না হয় বিনি সুতার মাধবী মালা!
ব্রততি তোমাকে জানাই এখনো সুপ্রভাত। দাবানলে পোড়া
সবুজ কবিতা পুড়ে গেছে। চাঁদ মামার ছড়াটা নাইবা শোনালে
বারান্দায় এসা নাব্যতাহীন দীঘিতে স্রোত বইবে.......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




