(1)
অশ্রুপাতে তোমার চশমাখানা মুছে দিয়েছি
চলার পথে দেখনা আর ঝাপসা দৃষ্টি।
বহুদিনেরর বহু স্বপ্ন সযত্নে করি লালন,
চৈত্রমাসের দগ্ধ ঘাসে রয়ে যাই একা।
প্রিয় তম আমার জন্য নদী থেকে জল নিয়ে এসো।
(2)
যতবার ভালোবাসার গল্প করতে যাই
ভালোবাসার মানুষ চেপে ধরে দু'হাতে কণ্ঠ
বলে, ভালোবাসা চাইতে হয়না
যে দিবে সে এমনিতেই দিবে।
(3)
খোঁপার চুলে ফুল গুজিনা দীর্ঘদিন
প্রজাপতি নারী আমি
সবজির তাজা ঘ্রাণে বেশ আছি।
(4)
কাঁদতে কাঁদতে চোখ শুষে নিয়েছে
অশ্রুপাত, যে কারণে
আমার পাশে নেই নাগপাশ।
(5)
নিজেকে দিয়েছি কিছু কবিতা আ মৌনতা
নিজেকে বলেছি
বিনিময় প্রথা ছাড়া কেউ আর কারো নয় ?
যে কারণে নিজের সঙ্গে নিজেই করি পত্রমিতালী ।
(6)
ভালোবাসার স্তবক শুনতে শুনতে ভালোবাস
দেখতেও ভালোবাস।
আমি যে স্তবককের নীচের মানুষ কে
চেয়েছিলাম আমার মতন করে ?
কেউ কি অন্য কারো মত হতে পারে
যে হবে সে একবার এস।
(7)
তুমি তোমার মত থাক,
ছিন্ন করে দিয়েছ কথা বলা
আমার দরজা বন্ধ ! আমি করেছি
ছিন্ন সম্পর্কের চাইতে ভিন্ন থাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


