[১]
নিঠুর দুঃখ কবে পেলে ময়ূরী
কত মিথ্যা রূপকথায়
বুনে যাবে মাকড়সা জাল
রমনী আমি তুমিও
অথচ জ্যোৎস্নায় দেখলে জল
দাও ভাসিয়ে সুখের পানসি
আমি কোনদিন হাত বাড়াব না।
[২]
মুঠোফোনের ঝুটো প্রেম
খুঁজছে অন্ধজন
পদ্মপাতার জলে লিখিনি তোমার নাম
যে কারণে হয়নি ঝুটো প্রেম
খুঁজে নিও কোন অন্ধজন।
[৩]
ভালো আছি! হৃদয়ের তপ্তপুরুষ
ভালো আছি অনেক ভালো
করেছি ভুল তোমার করতল স্পর্শ করে
নাম রেখেছি সুখ!
যে কারণে এক জীবনে রাখলে আমায় একা
শিমুল বলে ডাকি যাকে
সে যে ঝরায় শিমুল কাঁটা!
[৪]
সুখকে আমি চাইনি কোনদিন
আছি আমি সুখ নামে
লাল পানি রঙে আঁকিনি মিথ্যা রমণীয়
সুখের ছায়া
কে দেবে এই আমাকে ফাঁকি ?
[৫]
প্রজাপতি হৃদয়ে দুলছি উড়ছি
হাত বড়িয়ে নেইনা প্রেম
অথচ মন বাড়িয়ে সখার তরে
দিলাম নিজস্ব স্বপ্ন
সেই কিনা ঘুমিয়ে যায় অন্ধকারে
অন্ধজন সেজে
সেই তুমি কিআছ ভাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


