অর্থী নামের সেই মেয়েটি
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থী নামের একটি মেয়ে
খুলনা জেলায় বাড়ি,
তার কথা যে ভাবতে ভাবতে
দিলাম জীবন পাড়ি ।
রাজশাহীতে দেখেছিলাম
কোন সে রেলস্টেশনে,
মনের ভেতর গাঁথা আজো
সে যে সঙ্গোপনে ।
রেলের আশায় দাঁড়িয়েছে
রেললাইন এর খুব কাছে,
রাজ্যের যতো ক্লান্তি এসে
তাকে ঘিরে আছে ।
চেনা হলো জানা হলো,
হলো কতো কথা;
ক্ষণপরেই ঘোচে গেলো
ক্লান্তি, বিষণ্ণতা!
ট্রেনে উঠা, একসাথেই যে
ফেরা হলো ঢাকা;
স্মৃতিগুলো সযতনে
মনের ফ্রেমে রাখা ।
মায়াবতীর মুখের বাণী
ত্রিপিটকের বয়ান,
যতই শুনি মুগ্ধ হই যে
বিশুদ্ধ হয় পরান ।
পথের হলো ইতি যখন
আমি পড়লাম নেমে,
হলোনা আর শেষ দেখাটাও
রেলস্টেশনে থেমে ।
কোথায় যেন গিয়েছিলো
কোন সে এক কাজে,
এরই মাঝে হঠাৎ শুনি
ট্রেনের ঘন্টা বাজে ।
তার কথা যে ভেবে আজও
উতলা হয় হৃদয়,
ভালো থাকুক প্রাণের মানুষ
প্রার্থনা সবসময় ।
১৫ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন