somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানেই যাই, যত দূরেই যাই (সামুর দরবারে প্রত্যাবর্তনের গল্প)

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত বছর একবার রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলাম; ফিরেছিলাম মাস দুই পরে। পরিচিতজন অবশ্য জানেন আমার খামখেয়ালিপনার কথা! ব্লগে একটা পোস্টও দিয়েছিলাম এ নিয়ে। কেউ কেউ ভর্ৎসনা করেছিলেন, কেউ বা আবার সান্ত্বনা দিয়েছিলেন। যারা সান্ত্বনা দিয়েছিলেন, তাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা!

ধান ভানতে শিবের গীত গেয়ে ফেললাম, না? কী আর করার! দু-চার কথা তো বলতেই হয়। কেউ ভাবছেন ব্লগে আমার উপস্থিতি কম কেন? আর সবার মতো আমার উত্তরও হয়তো একই রকম হবে, "প্রাণ নেই ব্লগে।" আসলেও তাই! প্রতিশ্রুতিশীল ব্লগারেরা সবাই বিদায় নিয়েছেন। এখন ব্লগে ওয়াজ-নসিহত ছাড়া কিছু পাই না! আর এমন সব ভাষার প্রয়োগ দেখি, "আসসালামু আলাইকুম" বলে বিদায় নিতে ইচ্ছে হয়।

যে আমি '১৩ সালে অক্টোবরে অ্যাকাউন্ট খোলার পর '১৪ সালের মার্চ থেকে '১৬ সালের নভেম্বর পর্যন্ত ন্যূনতম একটা করে পোস্ট দিয়ে হলেও শরিক থাকতাম, হঠাৎ নীরব হয়ে গেলাম কেন? কারণ হলো, '১৬ সালের ডিসেম্বরে ছবিসহ একটা কবিতা পোস্ট করেছিলাম, মডারেশন বোর্ড সেটা প্রথম পাতা থেকে সরিয়ে নেয় এবং আমাকে জেনারেল (সৈন্য-সামন্তহীন) করে রাখে। কয়েকবার ইমেইল করার পরও ওদের মন গলে নি, তাই রাগ করে আর ঢুকতেও চেষ্টা করি নি। সেদিন চাঁদগাজী, সচেতনহ্যাপী, নীলপরি ও বিলিয়ার রহমান খুব করে ফিরতে বললেন; চাঁদগাজী বললেন কা_ভা ভাইয়ের পোস্ট এ অনুরোধ করতে। করলাম এবং কা_ভা ভাই হারানো অধিকার ফিরিয়েও দিলেন।

ফিরতে পেরে ভাল্লাগছে। অনেককে অবশ্য ফেসবুকে পেয়েছি। যাদের পাই নি, তাদের কথা বহুবার মনে পড়েছে। এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব আর নিজের সুখ-দুঃখের কথা শেয়ার করব। কেউ আবার বিরক্ত হবেন না যেন! যেখানেই যাই, যতো দূরেই যাই সামুকে কি ভোলে থাকা যায়?









সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৮
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×