
তারে আমি চিনি বঁধূ খুব ভালো করে,
নিরবে বসত করে বুকের ভেতরে।
চেয়ে চেয়ে দেখি আমি তার হাসি মুখ,
শিহরণে দোলায়িত বাসনার সুখ!
সারাদিন কাটে সুখের ভেলায় চড়ে,
হৃদয়ের যতো ব্যথা সব যায় সরে।
তার কথা অমৃত যে যতোবার শুনি,
পাখির কূজনে যেন মায়াজাল বুনি!
তার চুলে খেলা করে পুবালি হাওয়া,
ছুঁয়ে দেখি একরাশ মুগ্ধতা পাওয়া!
কামনায় কাতরতা, মরি আমি লাজে;
তাকে নিয়ে ভাবাভাবি আমার কি সাজে?
তার ক্ষণে ছোটাছুটি সুনীল অম্বরে
তবুও আমায় কেন আলোড়িত করে?
১৬ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



