অন্ধকার ভেদ করে একটা সকাল
আসে নতুন উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে
প্রতিদিন, সূর্য্যি মামা উঁকিঝুঁকি দেয়
পুবের আকাশে; নিত্যকার মতো তাই
উদভ্রান্ত হয়ে বারান্দায় ছুটে যাই-
চেয়ে চেয়ে দেখি আলোকোজ্জ্বল ভুবন,
কী আবেশে যেন ভরে উঠে দেহমন;
ইচ্ছে হয় তারে ধরে রাখি মায়া দিয়ে।
অথচ ইচ্ছে কখনো হয় না পূরণ,
বুকের পিঞ্জরে সতত রক্তক্ষরণ।
মন ভাঙা অনুরাগে অস্পষ্ট ভাবনা
তাড়িয়ে বেড়ায় নিতি- এমনি যন্ত্রণা!
নতুন কিছু ভাবার পাই না সুযোগ,
আমি কি স্বপ্ন দেখতে ভুলে গেছি তবে?
২২ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




