somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত নয়, তবে কিছুটা অদ্ভুত

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত্রে ঘুৃমিয়ে ছিলাম। শরীর খুব পরিশ্রান্ত ছিল। আমার পাশে জনৈক বন্ধু লুৎফরও ঘুমিয়েছিলো। তার পাশে ঘুমিয়েছিলো রফিক নামের একজন, যে কোকাকোলা কোম্পানিতে চাকরি করে।
রফিক সারাদিনই বাসার বাইরে থাকে। তার ডিউটি সকাল ন'টা হতে রাত ন'টা। শুধু রাত্রে এসে ঘুমায়।
মাঝরাত্রি! শুনলাম, রফিক লুৎফরকে ফ্যান বন্ধ করতে বলছে। লুৎফর বললো, ঠিক আছে।
সকালে ঘুম থেকে জেগে দেখি ফ্যান তখনও ঘুরছে। শীতে আমরা তিনজনই জবুথবু।
লুৎফরকে জিগ্যেস করলাম, তোমাকে না ফ্যান বন্ধ করতে বলেছিলো রাত্রে, বন্ধ করো নি কেন?
লুৎফর যেন আকাশ থেকে পড়লো। জানালো, তাকে কেউ ফ্যান বন্ধ করতে বলে নি। আমি দ্বিধায় পড়ে গেলাম। তাহলে কে ফ্যান বন্ধ করতে বললো? আমি যে স্পষ্ট শুনেছি কেউ একজন বলেছে।

"ভাই, নন্দীবাড়িটা কোনদিকে?"
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জনৈক মাইক্রোচালক একজন পথচারীকে জিগ্যেস করলো। কিন্তু পথচারী বলতে পারলো না। আমিও একই পথ ধরে যাচ্ছিলাম। আমার কাছে মনে হলো, আমি বোধহয় জায়গাটা চিনি।
যে-ই লোকটাকে বলতে যাবো, হঠাৎ খেয়াল হলো; আমি চিনি না। তাহলে কেন মনে হলো, আমি চিনি? দুয়েকদিনের মধ্যে ওখানে গিয়েছি? ভালুকা সদর থেকে বিরুনিয়ার দিকে একটা নন্দীবাড়ি আছে। জনৈক ছোটভাই জানিয়েছিলো। বন্ধু রিফাত জানিয়েছিলো, ময়মনসিংহেও একটা নন্দীবাড়ি আছে। ভারতের পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে নন্দীগ্রাম নামে। উল্লেখিত তিনটে জায়গার কোনটাতেই আমি যাই নি।

একটা স্কুলে গণিতের একজন শিক্ষক লাগবে। আমার পরিচিত একজন জানিয়েছিলো, তার একটা চাকরি খুব জরুরি। ঐ স্কুলে চাকরি করতো এমন একজনের কাছ থেকে প্রধান শিক্ষকের নাম্বার নিয়ে মোবাইলের ডায়ালে রেখে দিলাম।
ঘন্টা দুই পরে বড়বোন ফোন দিলো। অনেকদিন তার সাথে কথা হয় না। নাম্বারটা সেইভে ছিলো না। কথাবার্তা বলে নাম্বারটা সেইভ করে রেখে দিলাম।
যার চাকরিটা দরকার সে ফোন দিলো। তাকে নাম্বার দিতে গিয়ে খেয়াল হলো, সকালে যে নাম্বারটা ডায়ালে রেখেছিলাম, বড়বোন সে-ই নাম্বার থেকেই ফোন দিয়েছিলো।
যার কাছ থেকে নাম্বার নিয়েছিলাম, তার সাথে আবার নাম্বার মেলালাম। নিশ্চিত হলাম, ঐ নাম্বারটা আসলে প্রধান শিক্ষকেরই। তাহলে কি ধরে নেবো বড়বোন আমাকে ফোন দেয় নি? এমনও তো মনে হচ্ছে না।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×