somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা নাও, হারিয়ে যেও না: সুনীল গঙ্গোপাধ্যায়

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস ‘ভালোবাসা নাও, হারিয়ে যেও না’। অনেক বছর আগে পড়া। সুনীল প্রতিদিন বাজার করতে গিয়ে এক বৃদ্ধার দেখা পেতেন। তার সাথে গল্পসল্প করতেন। অনেকদিন হঠাৎ বৃদ্ধার দেখা নেই। তারপর সুনীল একদিন ওনার খুঁজে বেরিয়ে পড়লেন। মোটামুটি এমনই কাহিনি।

গতকাল জানতে পারলাম নাঈম জাহাঙ্গীর নয়ন নামের একজন, যিনি এই ব্লগে ব্লগিং করতেন, কবিতা লিখতেন, গান লিখতেন, তিনি মাস দুয়েক আগে মারা গেছেন। ঠিক কী কারণে মারা গেছেন জানি না। যদ্দুর জানলাম, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি সরকারি সেবা ৯৯৯ এর কল রিসিভার কনস্টেবল পদে নিয়োজিত ছিলেন।

নয়নের সাথে সংশ্লিষ্টতা ছিল না তেমন, তবে ওনার মৃত্যুসংবাদ জানার পর খুব খারাপ লাগল। যেকোনো মৃত্যুই তো শোকের।

কিছুদিন আগে আবু হেনা মো. আশরাফুল ইসলাম, যিনি হেনা নামে পরিচিত ছিলেন, তিনি মারা গেছেন। পুরোনো ব্লগার। ভালো গল্প লিখতেন।

ব্লগে সচল আছি মোটামুটি ৭-৮ বছর। গত বছর বাদে প্রতি বছরই কিছু না কিছু লেখা হয়েছে। লিখতে লিখতে পড়তে পড়তে অনেকের সাথে পরিচয় হয়েছে। পরিচিত হওয়া লোকেদের মধ্যে অনেককেই এখন দেখি না। জানি না বেঁচে আছে কি না মরে গেছে। যাদের মিস করছি, তাদের মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়। কল্লোল পথিক, সচেতনহ্যাপি, নীলপরি, গেম চেঞ্জার, রাজিয়া সুলতানা, জনমদাসী, শতদ্রু একটি নদী, মানুষ আজিজ, ফেলুদার তোপসের নাম উল্লেখযোগ্য।

কল্লোল পথিক ভালো কবিতা লিখতেন। সচেতনহ্যাপী প্রবাসী। জীবনের ঘটনা লিখতেন। নীলপরি কবিতা লিখতেন। তার সাথে কিছুদিন ইমেইলে যোগাযোগ হতো। গত দু’বছর খোঁজ নেই। গেম চেঞ্জার গল্প লিখতেন। রাজিয়া সুলতানা কবিতা লিখতেন। জনমদাসী তো একটা ইতিহাস। ওনাকে নিয়ে লিখলে অনেকে গোস্বা করতে পারে। তবে যদ্দুর জানি, ওনি দুঃখী একজন নারী ছিলেন। মধ্যবয়সি। হাজব্যান্ড প্রতারণা করেছিল। বহু কষ্টে সন্তানদের বড়ো করেছেন। ব্লগে থেকে ওনি মানসিক শান্তি খুঁজতেন। সেটা পাননি।

শতদ্রু একটি নদী খুব প্রিয় একটা নাম ছিল। ওনাকে ব্লগে একাধিক নামে দেখা গেছে। এখন ওনি ব্লগে নেই। অনেকদিন খুঁজে ফেসবুকে ওনাকে পেয়েছিলাম। আইডি হারিয়ে আর পাইনি। কিছুদিন আগে অবশ্য ওনাকে খুঁজে পেয়েছি কিন্তু একটিভ পাইনি।

মানুষ আজিজ অণুগল্প লিখতেন। ফেলুদার তোপসের লেখাও ভালো লাগত।

চাঁদগাজীকে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে বিতকিত মন্তব্য বা অন্য কোনো কারণে। অনেকেই দেখলাম খুশি। যাহোক, ওনার চাঁছাছোলা মন্তব্য মিস করব অনেক। আমি প্রথম যখন ব্লগে আসি, ওনার মন্তব্য পড়ে মর্মাহত হতাম। কিন্তু নিজের ভুল সংশোধন করে নিতাম। চিন্তা-ভাবনা শাণিত করার চেষ্টা করতাম। কাজেও দিয়েছে হয়তো। চাঁদগাজী তীর্যক মন্তব্য করলেও মনমানসিকতা সরল। চাকরি হারিয়ে যখন মানবেতন জীবন যাপন করছিলাম, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সরাসরি চেনা নেই, জানা নেই এমন একজন মানুষ আপনাকে বেঁচে থাকতে সাহায্য করেছে; এমন মানুষকে খারাপ বলব কী করে? নিজে বিপদে পড়ে দেখুন নিজের পরিবারের লোকজনই কেমন আচরণ করে।

এখানে মাত্র কয়েকজনের নামোল্লেখ করলাম। বাকিদের নাম অন্য সময় বলা যাবে। এই মানুষেরা যেন ভালো থাকে। ব্লগে থাকুক বা না থাকুক, হুট করে যেন ওপারে চলে না যায়। তাহলে তো বড্ড মিস করব।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ১১:১৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×