যে জীবন পশ্চাৎগামী
০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমরা যখন টিউশন করে
চালাও পড়াশোনা,
আমার তখন বেহাল দশা-
দুঃখের নেই সীমানা।
একে ধরি, ওকে ধরি
যদি পাই টিউশনি;
চলতে পারব, পড়ায় মন যে
বসবে এমনি এমনি।
কিন্তু হায় রে কোথায় টিউশন?
অভাবমোচন কোথায়?
ঘুরতে ঘুরতে জুতোর তলা
এই বুঝি ক্ষয়ে যায়।
হয় না আমার পড়াশোনা,
হয় না পাওয়া টিউশন;
ভাবতে ভাবতে এক যুগ পার হয়-
হৃদয়ে কনফিউশন।
এখনও যে ভাবতে আছি,
ভাবনার আমার নেই শেষ;
এখনো আমার দহনকাল-
নেই পড়ার পরিবেশ।
তোমরা এখন টিউশন ছেড়ে
কর্মক্ষেত্রে লড়ো,
অথচ আমি টিউশনে
ব্যস্ত আছি বড়ো।
অর্ধ যুগ যাচ্ছে এভাবেই,
কবে ঘটবে ইতি?
জানি না আমার জীবনের
কী যে পরিণতি!
যে বয়সে চাকরি করে
বড়ো হব খুব;
সে সময় আমি দু পয়সার
ইশারায় দিচ্ছি ডুব।
যে বয়সে বিয়ে করে
নেব পিতৃত্বের স্বাদ,
সে বয়সে নির্ঘুম রাত,
আজন্মের অবসাদ।
যে বয়সে পিতামাতার
দুর্দশা করব দূর,
সে বয়সে ভেসে বেড়াই-
উঠে না কণ্ঠে সুর।
পশ্চাৎগামী জীবনটা কি
আদৌ পাবে গতি?
হয়ত ভুলে ভুলেই যাবে-
পোষাবে না ক্ষতি।
২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন