somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজনের দুঃখগাথা অন্যজনের কাছে নিছকই গল্প

১৭ ই জুন, ২০২২ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে প্রথম আসি কলেজে পড়ার সময়। বাংলাবাজারে বিশেষ দরকার ছিল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়। থাকার জায়গা ছিল না আমার। বাংলাবাজারে যখন আসি সদরঘাটের ওদিকে একটা হোটেলে থেকেছিলাম একরাত। ভার্সিটির ভর্তি পরীক্ষার সময় ছিলাম স্বল্প পরিচিত এক বড়োভাইয়ের হলে।

এরপর প্রতিবার ঢাকা এলে দিনে এসে দিনেই চলে যেতাম। কোনো আত্মীয়স্বজনও ছিল না, বন্ধুবান্ধবও ছিল না। এখন তো বইমেলায় এলে অনেকের সাথে দেখা হয়, কথা হয় অথচ একসময় একা একা ঘুরতাম বইমেলায়।

গতবছরের সেপ্টেম্বর থেকে ঢাকায় আছি। এবারের বইমেলায়ও গিয়েছি একাধিকবার। দেখা হয়েছে অনেক ব্লগার ও শুভানুধ্যায়ীর সাথে। এবারই একাকিত্ব অনুভব করিনি। যদিও বুঝতে পারি দিন শেষে আমি একা। বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, তবুও অন্য সময়ের তুলনায় একটু স্বস্তি আছে।

২
চলতে ফিরতে গেলে বন্ধু-বান্ধবের দরকার পড়ে। শুধু সহযোগিতার জন্য নয়, মাঝেমধ্যে মন খুলে কথা বলার জন্য। কথা বলতে পারলে নিজেকে যথেষ্ট হালকা লাগে।

তবে একটা বিষয় দেখা হয়ে গেছে জীবনের। দুঃখের কথা কাউকে বললে তার কাছে তা নিছকই গল্প মনে হয়। অনেক ক্ষেত্রে শোনার আগ্রহও বোধ করে না। ভদ্রতা বজায় রাখতে হয়তো শুনে, কিন্তু সেখানে আন্তরিকতা থাকে না।

প্রতিষ্ঠা মানুষের জীবনে যে কত দরকার, তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। সুযোগ পেলেই যে যার মতো হেয় প্রতিপন্ন করে। বুঝতে পারি অবস্থানটা একটু পাকাপোক্ত হলে এমন পরিস্থিতিতে হয়তো পড়তে হতো না।

অবশ্য অবস্থান এমন নড়বড়ে হওয়ার পেছনের দায়টা নিজেরই। কিছুটা ঠিকঠাক দিক-নির্দেশনা না থাকাও। কিন্তু ফলভোগ তো নিজেকেই করতে হয়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৪ সকাল ১০:৫০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×