somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগিং মানে শুধু জ্ঞানগর্ভ পোস্ট নয়, যথাযথ মন্তব্যও

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগের প্রতি আমার আগ্রহ তৈরিই হয়েছিল মূলত মন্তব্য পড়ে। এমন এমন মন্তব্য এসেছে ব্লগে, আমার কাছে মনে হয়েছে পোস্টের চেয়েও মন্তব্যগুলো বেশি তাৎপর্যপূর্ণ। একটা পোস্টে অনেক রকমের মন্তব্য আসে। এসব মন্তব্য থেকে পোস্টদাতা তার চিন্তা-ভাবনাকে শাণিত করে নিতে পারেন। তবে কেউ নিজেকে সবজান্তা শমসের ধরে নিলে তার হিসেব আলাদা।

ব্লগে কে কে ভালো মন্তব্য করেন, সেসব নিয়ে দুটো পোস্ট দিয়েছিলাম, মন্তব্য পড়ে ব্লগারদের জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়- সেসবও বলেছিলাম (ব্যবহারে বংশের পরিচয়, মন্তব্যে ব্লগারের, ব্যবহারে বংশের পরিচয়, মন্তব্যে ব্লগারের (২য় অংশ))। এসব নিয়ে নতুন কিছু বলব না।

ব্লগে অনেকে পোস্ট দেন অথচ রিপ্লাই দেন না; এসব নিয়েও একটা পোস্ট দিয়েছিলাম অনেক আগে। রিপ্লাই দেওয়াও যে ব্লগারের দায়িত্ব সেটাই বলেছিলাম (পোস্ট দিয়া যান, আমরা পইড়া ধইন্যাপাতা হই; উত্তর দেওনের দরকার নাই)।

ব্লগে নিজের লেখায় বেশি মন্তব্য এলে বেশিরভাগ ব্লগার হয়তো সংখ্যা দেখে পুলকিত হন। আমার দৃষ্টিভঙ্গি অবশ্য আলাদা। আমি অপ্রয়োজনীয় মন্তব্যগুলো মুছে দিই। কয়েকমাস আগে এক বয়োজ্যেষ্ঠ ব্লগার আমার পোস্টে একটা মন্তব্য করেছিলেন। আমি মুছে দেওয়ার পর অন্য একজন সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন। যদিও বিষয়টার সুরাহা হয়েছিল। আসলে আমার একটা দরকারে একজন আমার নম্বরটা চেয়েছিলেন। পরবর্তীতে উনি নিজেই বলেছিলেন মন্তব্যটা ডিলিট করে দিতে। উনি বলার আগেই অবশ্য ডিলিট করেছিলাম। কারণ, মন্তব্যটা আমাদের ব্যক্তিগত ছিল। পোস্ট সংশ্লিষ্ট ছিল না। এই কথাটা বললাম এজন্য যে, আমি আসলে পোস্ট সংশ্লিষ্ট মন্তবই আশা করি। সম্ভবত আরও অনেকেই এমনটাই চান।

ব্লগে অনেকে ব্যক্তিগত আলাপ জুড়ে দেন, যা পোস্টের সাথে সম্পৃক্ত না। আমি বরাবরই এসব কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করি। ব্যক্তিগত আলাপের জন্য তো মেইল আছে, মোবাইল নম্বর আছে, ফেসবুক আছে। অহেতুক মন্তব্য করে ব্লগ ভারি করার মানে কী?

ব্যক্তি আক্রমণ নিয়ে মাঝেমধ্যে হৈচৈ হয়। আমি খুব বিরক্ত বোধ করি বিষয়টায়। মানুষ কতটা আজাইরা থাকলে এমন কাজ করতে পারে? কাজ না থাকলে ঘুমান। পোস্ট এড়িয়ে চলুন। শুধু শুধু বিবাদ করে অন্যকে বিরক্ত করা কেন?

তোষামোদি মন্তব্য আরও বিরক্তিকর। অনেকে আবার পছন্দও করে। সুন্দর, ভালো হয়েছে এ ধরনের মন্তব্য বেশিরভাগই না পড়ে দেওয়া। আমি ইদানীং অবশ্য এসব লিখছি। না পড়ে নয়, বড় করে লিখলে সময় লাগে, তাই লিখি না। পোস্ট পুরোপুরি না পড়ে মন্তব্য করাটা পোস্টদাতার প্রতি রীতিমতো অবিচার।

আমার লেখা আমি নিজে পোস্ট করার পরও বারবার পড়ি। অনেক লাইন বা শব্দ বদল করি। বানান তো বটেই, তথ্যগত ভুলও তো থাকতে পারে। অথবা ধারণাগত ভুলও থাকতে পারে। কেউ কোনো পোস্ট করলে যেন ধরে না নেন তিনিই সবসময় ঠিক। আর যদি ঠিকই থাকেন, তাহলে তো বিবাদ করার মানে হয় না। আলোচনা করে নিলেই মিটমাট। অথচ অনেকে দলাদলি করেন। এরা কি ভুলে যান ফলবতী গাছ ফল ভারে উপরে উঠে না, নুয়ে পড়ে?
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৪:০৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×