somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার ইতিহাস জানা কি খুব কঠিন?

১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। এখন ২০২৩। তার মানে দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। ‘৭১ সালে যার বয়স ১৫-২০ ছিল (বাংলাদেশে বহু মানুষ আছেন যাদের বয়স ৭০ এর ওপর), তিনি অনায়াসেই বলতে পারবেন ওই সময়টায় আসলে কী হয়েছিল। কারা স্বাধীনতার পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল, কারা দেশে অরাজকতা করেছে বা পাকিস্তানি সেনাবাহিনীর লেজুড়বৃত্তি করেছে। অনেক মুক্তিযোদ্ধাও জীবিত আছেন, তারা বলতে পারবেন ওইসময় কার কী অবস্থান ছিল। সাঈদি, নিজামী, গোলাম আজম, কামারুজ্জামানদের অবস্থান জানা খুব কঠিন না।

দেশের আইন-আদালতের ওপর আপনার বিশ্বাস নাই থাকতে পারে, মনে করতে পারেন ওদের রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। তাহলে ওপরের কোনো কাজ না করলেও একটু কষ্ট করে দেশের পাবলিক লাইব্রেরিগুলোতে যেতে পারেন। বইপত্রের ইতিহাস বিকৃত মনে হলে ওই সময়ের পত্রিকাগুলোও পড়তে পারেন। স্পষ্ট হয়ে যাবে সবকিছু।

আমার এই কথাগুলো সত্যসন্ধানীদের জন্য। যদি আপনার জানার আগ্রহ থাকে, তাহলেই করতে পারেন। যদি আপনি পাকিস্তানি ভাবধারার হয়ে থাকেন, আপনার আদর্শ জামায়াত হয়ে থাকে; তাহলে এত কষ্ট করার দরকার নেই। জামায়াত যেমন তাদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয়, তারা মনে করে তাদের অবস্থান ঠিকই ছিল; তাহলে আপনিও ওই ধ্যানধারায় থাকুন অযথা বলবেন না, ওরা অপরাধ করেনি।

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করলে ওদের অপরাধও স্বীকার করতে হবে। বাংলাদেশ স্বাধীন না হলে মুক্তিযোদ্ধারা যেমন দোষী সাব্যস্ত হতো, একই ভাবে ওই সময়ের জামায়াত নেতারাও দোষী। ধর্মের লেবাস ধরলে আপনার কাছে বা অনেকের কাছে কেউ ভালো হয়ে গেছে মনে করলেও যারা ক্ষতিগ্রস্ত বা রাষ্ট্রের কাছে তারা ভালো হয়ে যায়নি। ধর্ম আপনাকে যেকোনো অপরাধ করলেও মাফ করতে পারে কিন্তু রাষ্ট্র আপনাকে শাস্তি দেবে। কোনো দল যদি ফায়দা নেয়, সেটা অন্যায়। অন্যায়কে প্রশ্রয় দিলেও তা জায়েজ হয়ে যায় না।

ছবি: নেট
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×