বাঁচতে হবে সহাস্যমুখে
১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাকবে জরা, থাকবে খরা
থাকবে মরণ-শোক,
প্রিয়জন হারানোর ব্যথা
বিদীর্ণ করবে বুক।
থাকবে ক্ষুধা, থাকবে তেষ্টা
থাকবে জ্বালা-যন্ত্রণা,
অসুস্থতায় সেবা-শুশ্রুষা
ঘুণাক্ষরে জুটবে না।
পকেট শূন্য, জীর্ণ পোশাক,
জুতোজোড়া ক্ষয়ে যাবে;
চোখের দৃষ্টি দ্রুত কমবে-
বাঁচার সাধ হারাবে।
জুটবে হেলা, হাজারো ধাক্কা,
হোঁচট খেয়ে পড়বে;
কেউ তুলবে না, বলবে না
আমার হাত ধরবে?
কেউ দেবে না উদর পুরে
তরকারি-ভাত-ডাল,
ঘরে যা আছে, তা খেতে হবে
আজ ও আগামীকাল।
লাঞ্ছনা-গঞ্জনা জুটে যত
সব সয়ে যেতে হবে,
ভাঙা পা শক্ত-সমর্থ করে
দূরের পাড়ি ধরবে।
নিজের পায়ে দাঁড়াতে হবে
পেতে সুন্দর আগামী;
ইচ্ছে, একাগ্রতা, উচ্চাকাঙ্ক্ষা
এসব সবচে দামি।
গায়ে কাদা লাগলে সহসা
ঝেড়ে ফেলতে হবে,
বাঁচতে হবে সহাস্যমুখে
সেটাই জীবন তবে।
৩০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ
মহাখালী, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন