somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণের বেঁচে থাকাই কঠিন

২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উম্মে হানি নামের জনৈকা গৃহবধূ গেলেন রাজধানীর এক কাঁচাবাজারে। মাছ-মাংসের দোকান ঘুরছেন আর ভাবছেন কী কী কিনবেন। সাহস হলো না মাছ-মাংস কেনার। ৫০ টাকায় শুটকি কিনে শাক-সবজি কিনতে মনস্থির করলেন। কিন্তু সব সবজির দাম আকাশচুম্বি। কেবল কমের মধ্যে আছে পেঁপে। ১ কেজি পেঁপে, ২৫০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম একটা পামওয়েলের বোতল কিনে বাসায় চলে এলেন।

রাতে স্বামীকে বললেন, ‘১৫ হাজার টাকা বেতনে খেয়ে-পরে বেঁচে থাকাই এখন কঠিন।’ স্বামী বেচারা আর কী বলবেন? এই সামান্য বেতনে স্বামী-স্ত্রী মিলে চলা যায় না, এরপর আবার গ্রামের বাড়িতে খরচা পাঠাতে হয়। প্রতিমাসে ধারদেনা লেগেই থাকে।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আমদানি কমে যাওয়ায় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের আগে নাকি সব স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

ডিম আমদানির অনুমতি দিয়েছিল সরকার, তাও ডিমের দাম ৫৫ টাকা হালি। উম্মে হানি জিগ্যেস করলেন, ‘সরকারের কাজটা আসলে কী? বাজার নিয়ন্ত্রণে রাখতে পারে না কেন? এই যে পদ্মা সেতু, এই যে মেট্রোরেল - মানুষ যদি খেতে না পারে এসব দিয়ে কী হবে? সবার আগে তো মানুষকে খেয়ে-পরে বাঁচতে হবে।’ স্বামী বেচারা নিরব দর্শক।

২
সামনে নির্বাচন। রাজপথ গরম। কে ক্ষমতায় যাবে, তা নিয়ে মাঠ কাঁপাচ্ছে রাজনীতিকেরা। দেশ-বিদেশে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। ছিঁচকে চোরও এখন বড়ো নেতা। পথেঘাটে বিলবোর্ড। ব্যবসায়ীরা সংসদ দখল করেছেন। রাজনীতির ওপর তো আর ব্যবসা নেই।

সাধারণ মানুষের ভোগান্তি চরমে। কাকে রেখে কাকে বিশ্বাস করবে? নির্বাচনের আগে যে নেতা কদমবুসি করে যায়, নির্বাচন শেষে সে জমিদার। কোনো কাজে গিয়ে একশো দিন ঘুরেও কাজ উদ্ধার করা যায় না। যেন রোগ সারলে ডাক্তার ব্যাটা শালা।

কোনোমতে নির্বাচিত হয়ে গেলে সরকারের বরাদ্দ নিজের মনে করে গিলে ফেলা। নির্বাচনি খরচ সুদে-আসলে তোলা। বিপদজনক মনে হলে বিদেশে অর্থ পাচার। ছেলেমেয়েদের বিদেশে পড়ানো। দেশ ভালো না বলে জাহির।

৩
নেতা মসজিদ-মাদ্রাসায় দান-খয়রাত করেন প্রচুর। গরিব-দুঃখীদের সাহায্য-সহযোগিতা করেন। হজ করে এসেছেন। নামের আগে হাজি টাইটেল। খুব ভালো লোক হিসেবে স্বীকৃত। যদিও চরিত্র নিয়ে কানাঘুষা আছে। কারও মনে প্রশ্ন নেই উনি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন কীভাবে।

ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি নেতারও গুণগ্রাহীর অভাব নেই। নেতা জনপ্রিয়তা ধরে রাখার কৌশলও ভালো জানেন। এসব ফকির-মিসকিনদের দু’পয়সা দিয়ে কেনা যায়; এটা উনি বুঝতে পারেন।

৪
সাক্ষরতার হার বেড়েছে। তবে এখনও শিক্ষিতদের বৃহদাংশ নারীর উচ্চ শিক্ষার বিরুদ্ধে। তারা চাকরি করলে নাক সিটকায়। ঘরে-বাইরে কোথাও তাদের নিরাপত্তা নেই। একটা দেশের প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেত্রী-স্পিকার যেখানে নারী, সেখানে নারীকে এখনও মানুষ হিসেবে দেখতে না পারা আসলেই অভাবিত।

৫
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। হামলা-প্রতি হামলায় মানুষ মরছে। কাঁদছে মানবতা। একপক্ষ ইসরায়েলকে মদদ দিচ্ছে আরেকপক্ষ ফিলিস্তিনকে। সমস্যার যেন সমাধান নেই। জিইয়ে আছে যুদ্ধ। এর আগে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে পৃথিবী দু’ভাগে বিভক্ত। ভুক্তভোগীরা ছাড়া যুদ্ধের ভয়াবহতা কে উপলব্ধি করতে পারে? অনেকের কাছে সেসব কেবলই সিনেমা! স্থিরচিত্র-ভিডিও দেখে শিহরিত হওয়া ছাড়া আর কার্যকারিতা নেই।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×