somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের বইমেলা থেকে আমার সংগ্রহ করা বইগুলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বইমেলার ২৫তম দিন ছিল আজ। মেলা শেষ হতে বেশিদিন নেই। প্রতি বছর নামকরা লেখকদের পাশাপাশি সমসাময়িক লেখকদের বইও কেনা হয় কমবেশি। এবার মেলা থেকে এখন পর্যন্ত ৯টি বই সংগ্রহ করেছি। আরও দুটো বই কেনার ইচ্ছে আছে সামনের শুক্রবার। সেগুলো হলো- খায়রুল আহসানের ‘ভালোবাসার বৃত্তে কবিতা’ ও অধম নূর ইসলামের ‘ভালোমেয়ে’।

এবারের বইমেলা থেকে আমার সংগ্রহ করা ৯টি বই-

১। শায়মা হকের ‘চিলেকোঠার প্রেম’।
২। তৌহীদে ইলাহী রানার ‘মাঝেমাঝে বৃষ্টি ভালো’।
৩। হুমায়ুন কবিরের ‘গুম এবং অতঃপর’।
৪। এ আর আলম দেওয়ানের ‘ওগোমোর প্রেমনাথ’।
৫। খায়রুল বাশার আশিকের ‘নিপাতের দিনলিপি’।
৬। আফসানার ‘কথার মিছিলে পৌষালি মেলা’।
৭। হিটলার ম্যান রাজু’র ‘নীলপদ্ম’।

এগুলো ছাড়াও আরও দুটো বই বাইরে থেকে নেওয়া হয়েছে। সেগুলো হলো- নন্দিনীর ‘দ্য ওয়ান’ ও সাজেদুর আবেদীন শান্ত’র ‘ঈশ্বর ও হেমলক’।


এবারের বইলোয় আমার নিজের ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ নামে একটা গল্পগ্রন্থ এসেছে। পাঠক সাড়া খারাপ না। যাহোক, বছরব্যাপী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আর লেখার মান নিয়ে কাজ করছি, তাই অত হতাশ হচ্ছি না। কারণ, Miles to go before I sleep.

হতাশ হওয়ার কারণও নেই অবশ্য। কারণ, লেখালেখি আমার পেশা না, নেশা। অন্যরা যেমন গান, খেলা বা অন্য কিছুতে আনন্দ পান, আমিও তেমন লেখালেখি করে মনের ভাব প্রকাশ করে আনন্দ পাই।

সংযোজন:
২৭ ফেব্রুয়ারি সবশেষ বইমেলায় গিয়েছিলাম। এদিন অটোগ্রাফসহ খায়রুল আহসানের ‘ভালোবাসার বৃত্তে কবিতা’ ও অধম নূর ইসলামের ‘ভালোমেয়ে’ সংগ্রহ করেছিলাম। এছাড়া ‘টঙ ঘর’ নামে একটি বই সংগ্রহ করেছিলাম, যেটি লিখেছেন শওকত সমুদ্র।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×