somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই

২৬ শে জুন, ২০২৫ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচে ৮৬ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশি সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার অলরাউন্ডার অলোক কাপালি। এটি বাংলাদেশি ব্যাটারদের দ্বারা প্রথম দ্রুততম সেঞ্চুরি (দুই বছর পর আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর এই রেকর্ডটি ভাঙেন)। ওই সময়ে বাংলাদেশ ক্রিকেট দল তেমন ভালো খেলতে পারত না। বড় দলগুলোর বিপক্ষে সম্মানজনক পরাজয় হলেও আমরা ক্রিকেটপ্রেমীরা নিজেদের সন্তুষ্ট রাখার চেষ্টা করতাম।

যাহোক, ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ও ডানহাতি লেগ ব্রেক বোলার অলোক কাপালি ওই ম্যাচটায় দারুণ খেলেছিলেন। ভালো দিনে মানুষ যা করতে চায়, ঠিক তাই হয়। এই কথাটার প্রমাণ সেদিন পেয়েছিলাম ভালোভাবে। বোধকরি অলক কাপালিও বুঝতে পারছিলেন। উনি একটা করে শট দিচ্ছিলেন, খেয়াল করলাম উনি নিজেও নিজের নৈপুণ্যে মুগ্ধ। কোনো শটই মিস যাচ্ছিল না। যদিও এই ঘটনার আগে বা পরে খুব কমই উনি এত ভালো খেলেছেন।
.
ভালো মন নিয়ে বাসা থেকে বের হলাম, গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পর যানজন শুরু হলো। অথবা গাড়ির চাকা পাংচার। যে কাজের উদ্দেশ্যে বের হয়েছি, কাজটা ঠিকমতো হয়নি। মনটাই বিষিয়ে যায়। কুসংস্কারে বিশ্বাসী না হলেও বিরক্ত হয়ে বলে ফেলি, ‘দূর ছাই। দিনটাই কুফা’। একরাশ হতাশা নিয়ে ফিরে যাই। যদি কিছু লিখতে বসি, কোনো লেখাই আসে না। সময় নষ্ট।

অথচ মাঝেমাঝে এমন হয়, যা চাইনি, তা তৎক্ষণাৎ হয়ে যাচ্ছে। একজনের কাছে টাকা পাই। সে দেয় তো না-ই, ফোনও ধরে না। হঠাৎ সে ফোন দিয়ে বলল বিকাশ-নগদে টাকা পাঠিয়েছে। যখন কিছু লিখতে বসি, অনর্গল লাইন বেরোচ্ছে। যে কথা মনে করতে দিনের পর দিন চলে গেছে, সে কথা স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে। লিখে কূল পাই না।
.
বড় পদে থাকলে একটা সুবিধা হলো যে কাউকে যেকোনো সময় পাওয়া যায়। যাকে তাকে কাজে লাগাতে পারা যায়। মনেই হবে না এই দিন সবসময় থাকবে না। নিজের ছোটখাট ভুলত্রুটি চোখে পড়ে না। কেউ ধরিয়ে দিলে তার ওপর মেজাজ খারাপ হয়। মনে হতে পারে এ বড় আপদ! একে বিদায় করতে পারলেই বাঁচি।

সমস্যা বাঁধে দুঃসময়ে। সুসময়ে অনেক টাকা উড়ানো হয়েছে, দুঃসময়ে কোনোমতে বেঁচে থাকাও কঠিন। যাদের যারা পরিবেষ্টিত থাকা হতো, যারা তৈলমর্দন করত, খুশি হয়ে তাদের পেছনে কত অপচয়, অথচ দুর্দিনে তাদের টিকির দেখাও মেলে না। দেখা যায় ওদের কাজের দায়ভার নিয়ে আরও বিপদে পড়তে হয়।

সুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া প্রবাদটা খাপে খাপ মিলে যায়। আরও স্পষ্টভাবে বললে ধরেন আপনার ছোট একটা অসুখ হয়েছে, পাত্তা দিলেন না। একটা সময় আসবে এটাই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তখন চিকিৎসক বেটে খাওয়ালেও কাজ হবে না।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×