এবার পাদদেশ
একটু গেলেই শহর ছবি
চলার হবে শেষ
চোখের উপর ঘুমের বাসা
দূরে শহর আলো
শিলিগুড়ি তুমি কেমন আছো
খারাপ নাকি ভাল
ছ বছর আগের সেই সন্ধে। আজও স্মৃতিতে ঝলসে ওঠে। চারবন্ধুর চুটিয়ে আড্ডা। নেতাজি কেবিনের জানলার বাইরে আঁকা ছবি। ছ বছর আগের সেই সন্ধে। আজও স্মৃতিতে ঝলসে ওঠে। চারবন্ধুর চুটিয়ে আড্ডা। নেতাজি কেবিনের জানলার বাইরে আঁকা ছবি। রাস্তা, রাস্তায় ঝাপিযে পড়া বৃষ্টি, বৃষ্টি জড়িয়ে মেয়ের দল। আরও কত কী. কলেজ শেষে চারটে সাইকেলের উদ্দেশ্য বিধান মার্কেটের বারো বাই চোদ্দর খোপচা। চারটে পাউরুটি টোস্ট আর গোটা চার চায়ের অর্ডার দিয়েই শুরু আড্ডা। সেই আড্ডার কোনও শেষ ছিল না। বিকেল গড়িয়ে যেত সন্ধেয়। সন্ধে কখন যে রাত হয়ে যেত, কারোর হুঁশ থাকত না। গল্পের বেশিটা জুড়েই ছিল কলেজ প্রেম
ছ বছর পর এই শহরে আমি আবার। বাবার অসুখের খবর শুনে এসেছি। তাই যতই ট্র্যাজেডি লুকিয়ে থাক, তবু একবার না দেখে থাকতে পারিনি তোমায় নেতাজি কেবিন। কবিনের মালিক আনন্দদার বাড়ি ছিল পূর্ব পাকিস্তানের রাজশাহীতে। সাতচল্লিশের পর থেকে যে আগুন জ্বলছিল বাংলাদেশে। তার থেকে বাঁচতেই এদেশে চলে আসা। আজ সাতষট্টিতেই শিলিগুড়ির এক এঁদো গলির গর্ভে জন্ম নেয় নেতাজি কেবিন। তারপরেও অনেক, আরও অনেক ইতিহাস।
আপাতভাবে দেখলে চা-পাউরুটির দোকান হলেও, অনেকের কাছে এই কেবিন একটি আশ্রয়। গল্প আর কল্পনা যখন শাখা-প্রশাখা মেলতে শুরু করে তখন একাকার হযে যায় আড্ডার স্রোত। সেই স্রোতই প্রতিদিন দ্যাখে নেতাজি কেবিন।
ছ বছর আগের সেই চারবন্ধুর মধ্যে একজন ছিল আমার প্রণয়ী। বসনিয়ার অ্যানা রাইগোসেভিচ। তাঁর কাছেই কেবিনের ইতিহাস জেনেছি। সে এসেছিল অঞ্চলের উপাজাতিদের নিয়ে ডক্যুমেন্টারি ছবি করতে। দিল্লির এক দাদার সূত্রে আমার সাহায্য চায় অ্যানা। ফোন করে বসনিয়া থেকেই। এরপর এখানে এসে আমিই তাঁর গার্ড ছিলাম। আমার বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলাম। ব্যস্, আর যায়নি ও। থেকে গেছিল আমার টানে, আমার শহরেই। কিন্তু হঠাত একদিন কীসের ঝড় উঠল বুঝতেও পারিনি। জানি, সেও বোঝেনি। কিন্তু সব ছিন্ন করে অভিমান কেড়ে নিল ওকে আমার থেকে। ঘুঁচে গ্যালো স্বপ্ন। বাসা বাঁধার, আলোর উৎসয় ভেসে যাওয়ার। আদরের হাতে পুড়ে যাওয়ার। অ্যানা চলে গ্যালো। হারিয়ে গ্যালো কোনও কৃষ্ণচূড়া গাছের আগুন ফুলে। হয়তো এই মফস্বলেরই কোনও পাড়ায়। তবু সে আছে। সেই জানালার, সেই জানালার বাইরের ছবিতে, আর সেই চা-পাউরুটি জাপটে ধরা আগুনের ফুলকিতে। অ্যানা যেখানেই থাকুক, জানবে তুমি আছো। ভালো আছো নেতাজি কেবিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

