somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধরা পড়বে না মন...

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অঙ্ক আর কাঁটাতারের হিসেবটা আমার কাছে প্রায় একইরকম. কোনওদিন মেলেনি. ধর্মের হিসেবটাও ওরকমই. মনে পড়ে, তখন আমি ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি. স্কুল থেকে সবে বাড়ি ফিরেছি. খাওয়া-দাওয়া শেষ করে বাবার কাছে অঙ্ক শিখতে বসতে হত. বিকেলের শেষ আলো তখন বারান্দার কার্নিশ বেয়ে উপরে উঠে যাচ্ছে. একটু পরেই ভ্যানিশ হয়ে যাবে. আমি পিতা-পুত্রের বয়সের হিসেব আর কষে উঠতে পারছি না. বাবার রোষ ক্রমশ বেড়ে চলেছে. কিন্তু অঙ্ক আর মিলছে না. মাঝে মাঝে সেই সময় আমার পরিত্রাতা হয়ে এগিয়ে আসত বৃষ্টি. নামলেই আমার ছুটি. এখন আর তেমন বৃষ্টি নামে না. আমিও অঙ্ক থেকে পালিয়ে যেতে পারি না. ধরা পড়তেই হয়. বয়স যতই বেড়েছে, অঙ্কের চেহারাটাও বড় হয়েছে. এখন অঙ্ক আমার বাবা শেখান না, অঙ্ক শেখাতে বসেন মৃত্যুর ব্যাপারীরা. বৃষ্টি অমিল. তবে কিছুটা পরিত্রাণ দেন কবির সুমন. এখন তাঁর একটি পুরোন অ্যালবামের পুরোন গান শুনতে শুনতে ভাবনাটা চাগিয়ে উঠল. ...ধরা পড়ে যায় দেহটাই শুধু ধরা পড়বে না মন, ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের শালবন... আহা, কি অসম্ভব সুন্দর কথা. এমন গানের পর একটি অন্তত ভাবনা মনে দুলে না উঠলে, সেই গানটিই অর্থহীন হয়ে যায়. এমনটা ভাবতেই, মনে হল গানটা যেন শাহবাগ চত্বরে বসা আমার মতোই একঝাঁক বন্ধুদের আন্দোলনকে নিয়ে লেখা. কোথায় যেন সব মিলে গেল হঠাত্ করে. প্রতিটি শব্দ আর সুর ছুটে চলল শাহবাগের উদ্দেশে. ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্য বন্ধুদের আন্দোলন আমাকে এই সুদূর কলকাতায় বসে সমর্থন করতে হচ্ছে. এখানেও গানটি কত অর্থবহুল. ওই যে প্রথমেই বললাম, অঙ্ক আর কাঁটাতারের হিসেবটা আমি মেলাতে পারিনি কোনওদিন. তাই কাঁটাতার পেরিয়ে মনটাকে উড়িয়ে দিলাম শাহবাগের দিকে.

আমাদের আদি ভিটে বরিশালে. তবে একাত্তরের আগেই আমার ঠাকুরদা ও তাঁর ভাইয়েরা ভারতে চলে আসেন. বাবার জন্মও ভারতে. ঠাকুরদাকে আমি দেখিনি. বাবার মুখে অল্পবিস্তর শোনা তাঁর ব্যাপারে. কিন্তু আমার বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই আমি একটি বাঙালি মন পেয়েছি. আর এই মনটির শিকড় খুঁজতে গেলেই আগেভাগে উঁকি দিয়ে যায় বাংলাদেশ, উঁকি দিয়ে যায় বরিশাল. বাংলাদেশে আমার প্রজন্মের দাবি নিরপেক্ষ বাংলা, আমারও দাবি তেমনই. প্রশ্ন উঠতেই পারে কোন অধিকারে আমি এই দাবি করতে পারি. উত্তর হল ভালবাসার অধিকারে. আর এখানেই কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি লাইন আওড়াতে আমি বাধ্য, ভালবাসা পেলে আমি সব লণ্ডভণ্ড করে চলে যাব. হয়তো এই ক্রেজি ব্যাপারটার প্রয়োজন এক্ষুনি, এই মুহূর্তে. তাই কাঁটাতারের এপারে ধরা পড়ল আমার দেহ, কিন্তু মনটাকে ধরতে পারেনি কেউ, যা উড়ে চলেছে শাহবাগের দিকে.

ওখানকার বাংলায় যখন আন্দোলনের নেপথ্য তৈরি হচ্ছে, তখন আমি এদেশের বাংলায় ব্যস্ত. কলকাতার রাস্তায় ধোঁয়া তোলা বাস, ট্যাক্সির জঙ্গল পেরিয়ে চলছি অফিসের দিকে, আবার দিনের শেষে একই রাস্তা দিয়ে বাড়ির দিকে. কিন্তু আশ্চর্যের কথা এই দুদিকে যাতায়াতের পথেই পড়ে কলকাতার বিখ্যাত ব্রিগেড. ব্রিগেডের দিকে চোখ পড়ে. ব্রিগেডের ওপর থেকে স্পটলাইট সরে যায়, তা গিয়ে পড়ে শাহবাগে. ওখানে বসে আছে অজস্র বন্ধু, প্রকৃত স্বাধীনতাকামী তাঁরা আমার সহযোদ্ধা. শাবাশ শাহবাগ, শাবাশ প্রজন্ম.

আরও একবার শাবাশ জানাতে আমি বাধ্য, সেটা মিডিয়াকে. শাহবাগকে আমার কাছে এতো দ্রুত পৌঁছে দেওয়ার জন্য, আর আমার বার্তা শাহবাগে.
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×