somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সরি..'

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'মন আমার কখনো ভুলে যেও না
গিটার এর ব্যথায় বাঁধা কবিতা
নিষেধের গন্ডি টাকে পেরিয়ে
পুড়ে যাও কখনো ধরা দিও না...'ধরা ছোঁয়াছুঁয়ির খেলায় কেউ কাউকে ধরা দিতাম না একসময় তোর মনে আছে??এক পড়ন্ত বিকেলে ফেসবুকে প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলি তুই।।আমি তখন মোহনবাগান এর খেলা দেখছি,মোবাইল কাঁপিয়ে বন্ধুত্বের আহ্বান এসেছিলো প্রথম।।খেলা শেষে রিকোয়েস্ট গ্রহণ করার পর প্রথম দিন কেউ কাউকে ধরা দিতে চাই নি,লুকোচুরি খেলছিলাম, কে আগে পিং করবে সেটার জন্য।।ঠিক দিন দুই পর ওই দিক থেকে প্রথম জানতে চেয়েছিলিস 'তুমি কি বামপন্থী??'।।কর্পোরেট অফিসে এসি র তলায় বসে উত্তর দিয়েছিলাম 'না আমি বামপন্থী না!!' তুই আবার জানতে চেয়েছিলি 'প্রোফাইল ঘেঁটে দেখলাম তুমি SFI করতে,তাই জানতে চাইলাম'।।আমি উত্তর দিয়েছিলাম 'বামপন্থী হতে গেলে সেটা প্র্যাক্টিস করতে হয়,আর আমি সেটা সময়ের অভাবে করি না'।। অপার থেকে এক আকাশ রামধনু জড়ানো বার্তা এসেছিলো 'বন্ধুত্ব করবে ??' সেই শুরু বন্ধুত্বের পথ চলা।।
মনে পড়ে তোর প্রথম দেখার কথা, সেদিন আকাশ জুড়ে তীব্র মেঘের ঘনঘটা,আগের রাত্রে মুখ গোমড়া করে বসেছিলিস অফিসের কাজে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিলো,তুই ভেবেছিলিস পরের দিন ভোরে উঠে ওতো দূরে তোর সাথে দেখা করতে যেতে পারবো না।।সকাল বেলা থেকে আমার ফোন রিসিভ করছিলিস না,স্টেশনে যেয়ে পাক্কা 1ঘন্টা অপেক্ষার পর আমায় ভূত দেখার মত চমকে দিয়ে বলে উঠেছিলিস 'মেরে চশমা টা ভেঙে দিতে হয়,কি পচা চশমা পরিস তুই!!'।।তারপর ঘন্টা খানেক স্টেশনে বসে 'Rock Paper Scissors' খেলছিলাম মনে আছে তোর।।অঝোর ভাবে বৃষ্টি পড়েই যাচ্ছিলো,সেই খান থেকে বেরিয়ে এক ছাতার তলায় দুজনে মিলে মোমো খেতে যাওয়া মনে আছে তোর??
তোর প্রথম কলকাতা আসার কথা মনে আছে??আমি হাওড়া স্টেশনে পৌঁছাতে 10 মিনিট দেরি করে ফেলেছিলাম বলে কি রাগ তোর!!চকোবার খাইয়ে সেই রাগ ভাঙানোর পর হাত ধরে লঞ্চ এ তুলে দিয়েছিলাম তোকে,সেই খান থেকে ময়দান।।ময়দানে লেবু চা আর গল্প করতে করতে হটাৎ করে 'অঞ্জন দত্ত' এর গান গেয়ে শুনিয়েছিলিস আমায়।।তারপর আমার হাত ধরে সারা কলকাতা ঘোরার পর বিকেলবেলা মন খারাপ করে ট্রেনে উঠার সময় কানে কানে এসে বলেছিলিস 'সাবধানে মেস ফিরিস,ঠিক সময়ে খাওয়া দাওয়া করিস,আমি আবার ঠিক তোর সাথে দেখা করতে আসবো',মনে আছে তোর??
একদিন রাত্রে প্রচন্ড জ্বর এসেছিলো আমার,ঘুম আসছিলো না আমার,রাত 3 টের সময় ফোন করেছিলাম তোকে,ঘুম জড়ানো গলায় ফোন ধরে ভোররাত পর্যন্ত আমায় আমার প্রিয় 'মহিন' শুনিয়েছিলিস মনে আছে??সব কিছু মনে আছে তোর,আজ দীর্ঘ 100 দিন 5 ঘন্টা 13 মিনিট তোর সাথে কথা হয় নি আমার,সেদিন যে ঝগড়া টা দুজনে মিলে শুরু করেছিলাম সেটার রেশ আজও রয়ে গেছে।।প্রতি রাত্রে ঘুম ভেঙে উঠি অতর্কিতে, ভাবি এই বুঝি কোনো মেসেজ এলো তোর থেকে,এতো অভিমান তোর আমার উপরে একবারও জানতে চাস না আমি আর আমার সেই পচা চশমা টা কেমন আছে?তুই তো জানিস তোকে ঘিরেই আমি আবর্তিত হয় এক উপগ্রহের মত।।পারলে উত্তর দিস!!!!
'মর্ত্যসীমা গিরিচূড় পার হয়ে
যদি তোমার দ্বারে এসে করাঘাত করি
তবে তুমি কি সাড়া দেবে না সুন্দরী??...'
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×