somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-অনশনকারীরা অসুস্থ হয়ে পড়ছেন (তথ্যসূ্ত্র: প্রথম আলো)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেক সহনশীল একটা জাতি। যখন যে আমাদের উপর যখন যা চাপিয়ে দিয়ে যায়, আমরা ভারবাহী গাধার মত সব সয়ে যাই। কখনো মুখ ফুটে সামান্য প্রতিবাদটুকুও করি না। আর যদি বা কেউ করেও, কেউ তাদের দিকে ফিরেও তাকাই না...............হয়তো ভয়ে.....হয়তো অবহেলায়.........হয়তো বা দায়িত্ব এড়িয়ে চলার তাগিদে।

সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। কিছুক্ষন আগে প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ টা দেখতে দেখতে এক জায়গায় চোখ আটকে গেল। দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনশনকারীরা চরম অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দফায় দফায় চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু তাদের দাবি মানার ব্যাপারে কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। ৫০ জন বুদ্ধিজীবি তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন।

এ তো গেল পত্রিকার খবর। আমার কথা হচ্ছে, আমরা সবাই তো জানি কিসের দাবিতে তারা অনশন করছেন। তবু একটা বারও কি আমরা তাদের কোন খবর নেবার চেষ্টা করেছি? একবারের জন্যও কি কোনভাবে চেষ্টা করেছি তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে? একবারও কি তাদের পাশে গিয়ে তাদের সাথে গলা মিলিয়েছি?

উপরস্থ কর্মকর্তারা সেখানে গিয়ে অনশনরত ছাত্রদেরকে অনশন প্রত্যাহার করতে অনুরোধ করেন, কিন্তু তারা কি পারতেন না, ছাত্রদের দাবি মেনে নিতে? তাহলেই কি ব্যাপারটা সমাধান হয়ে যেত না?

ছাত্রদের দাবি কি অযৌক্তিক? ছাত্ররা কি অনৈতিক কোন কিছু দাবি করছে? যা নিজে থেকে হওয়া উচিত তার জন্য আমাদের কেন অনশন করা লাগে? উর্ধতন কর্মকর্তাদের কি বিবেক বলে কিছু নেই? নাকি তারা এত উপরে, যে কোন অন্যায়, কোন অনৈতিক কার্যকলাপ তাদের কানে পৌছায় না?

আজ ৫০ জন শ্রদ্ধেয় বুদ্ধিজীবি ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করেছেন। কিন্তু লাভের লাভ কি হয়েছে? কিছুই না। এর মানে কি আমরা ধরে নেব, এসব শ্রদ্ধাস্পদ বুদ্ধিজীবিদের মতমতের কোনই দাম নেই? একদল লোক কেবলই যা খুশি তা করে যাবে, আর আমরা তা মুখ বুজে সহ্য করব?

আমি খবরটা পড়ে কষ্ট পেয়েছি, তাই সবার সাথে শেয়ার করলাম। আমার এই কথাগুলোতে যদি কারো ব্যক্তি মানসিকতায় আঘাত লেগে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জানি আমার এই পোষ্ট অনেকের কাছেই ভালো লাগবে না, কারন আমি আর দশজনের মত বিনোদনমূলক পোষ্ট লিখতে পারি না। তবু্ও যদি কেউ আমার মত করে ভাবেন, তবে তার জন্যই আমার এই পোষ্ট। /:)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×