somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম প্রেম...

০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রেমের অভিজ্ঞতা কম বেশী আমাদের সবারই আছে। সেই স্কুল জীবন থেকে শুরু করে কলেজ লাইফ, তারপর ভার্সিটি লাইফ শেষ করে বিয়ে করা পর্যন্ত সবাই মোটামুটি দুই চারবার প্রেমে পড়ি। তারপর অবশেষে বিয়ে করে ভদ্র হয়ে যাই। :D

আমার নিজের কথাই বলি। খুব ছোটবেলায় আমাদের পাশের বাসায় একটা মেয়ে ছিল। ছোটবেলায় পাশের বাসার সেই পরীর মত দেখতে মেয়েটিকে দেখে কতবার তাকিয়ে থেকেছি, ভেবেছি হয়ত আমারি জন্য জানালার পাশে দাড়িয়ে আছে। কতদিন আমি হা করে তাকিয়ে থেকেছি। মনে মনে কত আকাশ কুসুম কল্পনা করেছি।



ছোটবেলার একটা স্মৃতি খুব মনে পড়ে, একদিন ও হঠাৎ রাস্তায় পড়ে গিয়েছিল, সে কি ভয়ংকর কান্না, আমি দৌড়ে যাচ্ছি তার কাছে, হঠাৎ আবিষ্কার করলাম আমিও পড়ে গিয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছি। অনেক ব্যাথা হয়ত পেয়েছিলাম, কিন্তু একটুও কাঁদিনি। কারন আমার অবস্থা দেখে কান্না ভুলে তার সে কি হাসি। আমিও হেসেছিলাম খুব। তার সেই হাসি আজও আমার মনে আছে। ওর কি মনে আছে? খুব সম্ভবত নেই। নাই বা থাকল।

এভাবে নিরব ভালোলাগায় আরো অনেকদিন কেটে গেল। তখন মোটামুটি রোজ ওর সাথে দেখা হত। কথা বলতাম। এভাবেই সময় কাটছিল।

অনেকদির পর ওর কাছেই জানতে পেরেছিলাম ও অন্য একটা ছেলেকে ভালোবাসে। আমার মনে আছে কথাটা শুনে আমি অনেক হেসেছিলাম। বাসায় এসে বাচ্চা ছেলের মত অঝোর ধারায় কেঁদেছিলামও আমি। কিন্তু কখনো ওকে জানতে দেই নি আমার সেই কান্নার কথা। কখনো বুঝতে দেই নি আমার হৃদয়ের আর্তনাদ।

এরপরও সময় কেটে গেছে; থেমে থাকেনি। কতবার আমার কাছে পড়া বুঝে নেবে বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু একটা মিনিটের জন্যও আমার কাছে আসেনি। একটিবারও কিছু বলতে পারিনি, পারিনি তাকে আটকাতে। বরং তার সেই প্রিয় মানুষটির সাথে দেখা করতে সাহায্য করেছি। শুধুমাত্র ওর জন্য কত মিথ্যা কথা বলেছি, বাসায় কত বকা খেয়েছি।

এরপর আমাদের বাসা বদলানো হয়। নতুন এলাকায় আসার পর অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি। আগের এলাকায় যাওয়া হয় না বললেই চলে। অনেকদিন ওকে দেখিনা। জানিনা কেমন আছে। এরপর আমার জীবনে আরও অনেক সম্পর্ক হয়েছে, কিন্তু ছেলেবেলার সেই মেয়েটিকে আজও ভুলতে পারিনি। হয়ত পারবোও না।

মোটামুটি এই ছিল আমার প্রথম প্রেম। যদি পজিটিভ কমেন্ট পাই তাহলে একদিন পরবর্তী জীবনের সম্পর্কগুলো ব্যাপারেও লিখব।

ভালো থাকেন সবাই।
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×