শাহবাগ আন্দোলনের অন্যতম পথিকৃৎ ব্লগার রাজীব গত ১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের পলাশনগরে খুন হন। রাজীব খুন হওয়ার পর ব্লগে ও ফেসবুকে তাঁর সম্পর্কে প্রচার চালানো হয়, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লিখতেন। বিডিনিউজ খবর দিয়েছে, ‘নূরানীচাপা ডট ওয়ার্ডপ্রেস ডটকম’ (nuranichapa.wordpress.com) নামে একটি ব্যক্তিগত ব্লগকে রাজীবের ছদ্মনাম ‘থাবা বাবা’ বলে উপস্থাপন করা হয়েছে এসব পোস্টে। ‘থাবা বাবা’ নামে রাজীব বিভিন্ন ব্লগে লিখতেন। রাজীবের ব্যক্তিগত ওই ব্লগ ঘেঁটে দেখা গেছে, ওই ব্লগে মোট পোস্ট ছিল ১৯টি, যেগুলো লেখা হয়েছে ২০১২ সালের ১৮ জুন থেকে ২ অক্টোবর পর্যন্ত। নূরানী চাপা নামের সাইটটিতে প্রথম ভিজিট করা হয় গত ১৫ ফেব্রুয়ারি। এই দিন রাতেই নিজ বাসার সামনে রাজীবকে হত্যা করা হয়। দুই ঘণ্টার মধ্যে ভিজিটের সংখ্যা দাঁড়ায় ৬০ হাজারের বেশি। তাহলে এখানে একটা প্রশ্ন কি আসেনা যে, শুধু বাংলাদেশে কেন বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারির চোখ ফাঁকি দিয়ে কিভাবে এটা এতদিন অতিক্রম করল? তার এই ইসলাম বিরোধী লেখা এত দিন কি কারো চোখে পড়ল না? বিএনপি নেতা সাদেক হোসেন খোকা গতকাল তার একটা বিবৃতিতে বলেছেন, “ইসলাম ও নবীজি সম্পর্কে কটূক্তি করার পরও ব্লগার রাজীব এতদিন কিভাবে বেঁচে ছিল সেটাই অবাক করার বিষয়” (পড়ুন অনলাইন জরিপ-“দৈনিক আমাদের সময়” পত্রিকা তারিখঃ ২৭ ফেব্রুয়ারি ২০১৩ লিঙ্কঃ Click This Link)। অনলাইন ট্রাফিক ও পর্যবেক্ষণ সাইট এ্যালেক্সায়ও ১৫ ফেব্রুয়ারির আগে এই সাইটিতে ভিজিট করার কোন তথ্য নেই। তবে গত কয়েকদিনে বাংলাদেশে এই সাইটের ট্রাফিক সিরিয়াল ১৩৭ দেখানো হয়েছে। সর্বপ্রথম রাজীবের নামে ‘নূরানী চাপা সমগ্রের’ লিঙ্ক প্রকাশ করে পাকিস্তানের একটি ওয়েবসাইট। defence.pk/forums/bangladesh-defence/235241-blogger-thaba-baba-murdered.html এই লিঙ্কে প্রকাশিত খবরে রাজীবের খুনের খবরের পাশাপাশি তাঁকে ‘নূরানী চাপা সমগ্রের’ লেখক হিসেবে উল্লেখ করা হয়। ওই পোস্টটি প্রকাশ করা হয়েছিল রাজীব হত্যার দুই ঘণ্টার মধ্যে। রাজিব খুন হল বাংলাদেশে আর তার খুনের খবর প্রথম প্রকাশ করে পাকিস্তান এটা কিভাবে সম্ভব? তাহলে কি এটা একটা দল বা গোষ্ঠীর পরিকল্পিত ঘটনা? প্রযুক্তিবিদরা বলছেন, বিতর্কিত লেখাগুলো রাজীব হায়দারের নয়। আন্তর্জাতিক ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান কোয়ান্টকাস্টের দেয়া তথ্যেও এই প্রমাণ মিলেছে।
বিতর্কিত হত্যাকাণ্ড -ব্লগার রাজীব (থাবা বাবা)
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।