আমাদের দেশে মেধাবী ছাত্র ছাত্রীর সংখা অনেক। বিভিন্নভাবে অসংখ্য মেধাবী ছাত্র জড়িয়েছেন হিযবুতের সঙ্গে। চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকার স্টার কাবাব থেকে বৈঠককালে গ্রেফতার হন ৭১ ছাত্র, যাদের ৫১ জন বুয়েটের। অন্যরা ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর মধ্যে ২১ জন হিযবুতের সঙ্গে সরাসরি যুক্ত। অন্যরা এসেছিলেন হিযবুতের 'দ্বীনের দাওয়াতে'। বিভিন্ন সময়ে তারা গ্রেফতার হন। কিছুদিন পর ছাড়া পেয়ে আবার জড়ান পুরনো পথে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। দেশসেরা মেধার অপচয় হচ্ছে জঙ্গিবাদে। হিযবুতের অন্যতম প্রতিষ্ঠাতা পাকিস্তানের নাগরিক মাজিদ নেওয়াজ। প্রায় ১৪ বছর হিযবুতের অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্ব পালন করেন তিনি। তবে বছর পাঁচেক আগে চরমপন্থা ছেড়ে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তার প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক কুইলিয়াম ফাউন্ডেশন কাজ করছে ভুল পথে যাওয়া অন্যদের ফিরিয়ে আনতে। গত সোমবার ই-মেইলে যোগাযোগ করা হয় মাজিদ নেওয়াজের সঙ্গে। তিনি ব্লগে জানান, পশ্চিমাদের প্রতি ঢালাও ক্ষোভ ও মুসলমানদের দুরবস্থা থেকে রক্ষায় তারা হিযবুতের সঙ্গে জড়িয়ে যান। তিনি বলেন, গ্রেফতার কোনো সমাধান নয়। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাকেই গুরুত্ব দেওয়া উচিত। দলে ভেড়াতে মেধাবীদের কাছে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে নিগৃহীত হিসেবে উপস্থাপন করা হয়। শুধু ছাত্র নয়, মেধাবী ছাত্রীদেরও দলে ভেড়ায় হিযবুত। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান বা মানুষের অধিকার রক্ষার তাড়না বোধ করেন তারা ভাবেন, হিযবুত বোধহয় একমাত্র সমাধান। সমাজের উচ্চশিক্ষিত ও বুদ্ধিজীবী পর্যায়ে কাজ করে হিযবুত। নিজ দলের মেধাবী শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারে প্রবেশ করানোর চেষ্টা করে। দলটির তাত্ত্বিকরা মনে করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ নিজ লোকজন দিয়ে পূরণ করা সম্ভব হলে রাষ্ট্রক্ষমতা দখল করা যাবে। এ কারণেই মেধাবীদের দলে টানা হয়।' গোয়েন্দা সূত্র জানায়, 'আলোকিত ছাত্রী ফোরাম'-এর নামে কাজ করেন তারা। এর নেতৃত্বে রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক ফারিয়া আফসানা মুনমুন।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।