রমজান শুরুর আগে দেশজুড়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের পণ্য সংগ্রহের এ সময়ে গত সপ্তাহে সরবরাহের ক্ষেত্রে কিছুটা সংকট তৈরি করা হয়েছে। এতে বেশির ভাগ ক্ষুদ্র ব্যবসায়ী বাড়তি দামে পণ্য কিনলেও এখন বাজারে দাম কমছে। গত সপ্তাহে চড়া দামে চিনি ও ভোজ্যতেল বিক্রি হলেও চলতি সপ্তাহে তা কমতে শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে পর্যাপ্ত মজুদ থাকায় ঈদ পর্যন্ত দাম স্থিতিশীল রাখার আশ্বাস দেন ব্যবসায়ীরা। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে ব্যবসায়ীরা আবারও তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে গত সপ্তাহে মিলগুলো সরবরাহ সংকটের কথা বলে চিনি ও ভোজ্যতেলের দাম বাড়ান। এতে ভোক্তা পর্যায়ে প্রতি কেজিতে গড়ে ৫ টাকা দাম বেড়েছে। তবে পাইকারিতে ইতিমধ্যে কমেছে। খুচরা পর্যায়ে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে প্রতি লিটারে ২ টাকা। ভোজ্যতেল ও চিনি বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বলেন, আমদানি পণ্যের জাহাজ আসতে দেরি হওয়ায় সংকট তৈরি হয়েছে। গত সপ্তাহে মিলগুলোতে পণ্যের সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী বলেন, গত সপ্তাহে সরবাহ সংকটে দাম বাড়লেও এখন তা কমেছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে এ পণ্য দুটি তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। এ কারণে দাম বৃদ্ধির সুযোগ নেই। সরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে এ নিত্যপণ্য দুটির দাম স্থিতিশীল থাকবে বলে জানান তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা জানান, খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির সুযোগ নেই ব্যবসায়ীদের। রমজান উপলক্ষে ইতিমধ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সপ্তাহে জরিমানাও করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে বাড়তি দামে বিক্রির সুযোগ থাকবে না। এর সুফল পড়বে এদেশের অধিকাংশ গরীব, দুঃখী জনগনের উপর। তারা পবিত্র রমযানে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এটাইতো আমাদের কাম্য।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।