স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রায় চার দশকেও কোন শিক্ষানীতি সম্ভব হয়নি। বর্তমান সরকার জাতীয় শিক্ষা নীতি ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ, অভিভাবক, রাজনিতিক, ব্যবসায়ী সহ সমাজের সকল স্তরের মানুষের মতামত সুপারিশ ও পরামর্শ বিবেচনা করে এ শিক্ষানীতি প্রণয়ন করেছেন। শিক্ষানীতির মুল উদ্দেশ্য মানবতার বিকাশ। প্রগতিতে নেতৃত্বদানের উপযোগী মননশীল, যুক্তিবাদী, নীতিবান এবং নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও দেশ প্রেমিক নাগরিক গড়ে তোলাই মুল লক্ষ্য। বিনামুল্যে পাঠ্য বই ছাপা ও বিতরণ কাজে বর্তমান মহাজোট সরকার ঈর্ষনীয় সফলতা দেখিয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অনিয়ম ও দুর্নীতি দেশের সকল মানুষের মুখে মুখে আলোচিত ছিল। এছাড়াও বর্তমান সরকারের অন্যতম সাফল্য নকল মুক্ত শিক্ষা নিশ্চিত এবং পরীক্ষা পাসের হার বৃদ্ধি। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বর্তমানে প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (PSC), জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (JSC) এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা (SSC) তে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি গ্রহণ করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিগত সরকারের আমল থেকে বর্তমান সরকারের সাফল্য অনেক অনেক বেশি। এছাড়াও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত বন্ধ ছিল। বর্তমান মহাজোট সরকারের আমলে ১৪৪৮ টি বিভিন্ন ক্ষেত্রের শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে এবং বেশ কিছু প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের যুগোপযোগী পদক্ষেপ বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।
বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।