somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতিবাজদের বিচার চাই

২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারবর্গের হত্যার চূড়ান্ত বিচারের রায় অবশেষে পাওয়া গেল। এজন্য জাতিকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৩৪ বছর। অনেক চড়াই উতরাই পেরিয়ে ইতিহাসের জঘন্যতম ও নারকীয় এই হত্যাকাণ্ডের বিচারের রায়ের মাধ্যমে দেশে আইনের শাসনের প্রবর্তন হল বলে অনেকই আশাবাদ ব্যক্ত করেছেন। সাধারণ জনগণের এই আশাবাদ বাস্তবে রুপ দিতে হলে সরকারকে সকল ধরনের অপরাধেরই প্রচলিত আইনে স্বচ্ছতার ভিত্তিতে বিচারের প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে। এই দেশের সম্পদ যারা লুট করেছে, বিদেশের ব্যাংকে যারা টাকা পাচার করে অবৈধ সম্পদের পাহাড় বানিয়েছে, তাদের বিচার জাতি কবে প্রত্যক্ষ করবে, কবে শুরু হবে তাদের বিচার? কবে তারা তাদের কুকীকৃতির জন্য সাজা পাবে? তাদের বিরুদ্ধে কথিত দুর্নীতির যে অভিযোগ উঠছে তা থেকে কি তারা পার পেয়ে যাবে? তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা কতটুকু সত্য? যদি তার এক দশমাংশও সত্য হয় তবে কবে জাতি তাদের আদালতের কাঠগড়ায় দেখতে পাবে? ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জোট সরকারের ভরাডুবির পেছনে যেসকল কারণ রয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখ যোগ্য হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়ার কথিত ব্যক্তিগত দুর্নীতি। সাধারনভাবে মনে করা হত বগুড়া অঞ্চল হচ্ছে বিএনপির শক্ত ঘাঁটি, কিন্তু সে শক্ত ঘাটিও গত নির্বাচনে নড়বড়ে হয়ে গেছে। অনেক সাধারণ মানুষ তারেক জিয়ার রাজনীতিতে যোগদানকে স্বাগত জানিয়েছিল, আশাবাদী ছিল তরুন নেতৃত্বের প্রতি। কিন্তু তার ব্যক্তিগত দুর্নীতি ও সর্বগ্রাসী লোভের কারণে মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ১৯৮১ সালের মে মাসে পিতার মৃত্যুর পর ভাঙ্গা সুটকেস ও সম্বলহীন অবস্থা থেকে কোন যাদুর কাঠির বলে তারেক জিয়া এত অর্থ সম্পদের মালিক হল! বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক সচেতন তারা নিজেদের ভালমন্দ বুঝতে পারে, বুঝতে পারে দেশের ভাল মন্দ। ১৯৯১ সালে শিক্ষাজীবন শেষ করে অবৈধভাবে দুই বছরের আয়কর রিটার্ন জমা প্রদান করে ব্যবসা জগতে প্রবেশ করেন তারেক জিয়া। আয়কর রিটার্নে পরিচয় গোপন করা আত্মীয়দের কাছে থেকে দুই বছরে প্রায় ৪০ লাখ টাকা উপহার প্রাপ্তি দেখান হয়। যার ব্যবসায়িক জীবন শুরুই অবৈধভাবে অর্জিত টাকা দিয়ে। তার ভবিষ্যৎ যে খুব একটা সুখকর হবে না তা বুঝতে খুব বেশী বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। তারেক জিয়া আয়কর রিটার্নে দেখান ৪০ লাখ টাকা নামসর্বস্ব ৭/৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে। দেশের সকলেই যদি তার মত ব্যবসায় বিনিয়োগ করে এত লাভ করতে পারত তাহলে দেশে দারিদ্রের হার কমে যেত। সকলেই বিনিয়োগ এবং ব্যবসাতে উৎসাহী হয়ে উঠত। পর্দার অন্তরালে থেকে তারেক জিয়া তার ঘনিষ্ঠজনদের নিয়ে রাষ্ট্রের শাসনযন্ত্রের প্রতিটি কলকব্জা নিয়ন্ত্রণ করত। এছাড়া দেশের আমদানি-রফতানি, ব্যবসা-বানিজ্য, সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমুহের পদায়ন, পদোন্নতি, বদলীসহ সকল কর্মকাণ্ড তার নিয়ন্ত্রণে ছিল। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কালে তার আশীর্বাদ পুষ্ট সহচররা হাওয়া ভবনকে পরিনত করে দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি ও চাঁদাবাজিসহ সকল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আর এভাবে সে হয়ে উঠে দুর্নীতিবাজদের গড ফাদার। বাংলার মানুষ এখন ঐ সব দুর্নীতিবাজদের বিচার চায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×