নানা বাধা বিপত্তির পরেও দেশে রপ্তানি আয় বেড়ে দ্বিগুন হয়েছে। অর্থনীতির এই সুচকের উপর ভর করে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে আড়াইগুণ। অর্থনীতিবিদরা বলেছেন, এই সুচক অর্থনীতির ভিত মজবুত রেখেছে। গত পাঁচ বছরে গড়ে ৬ শতাংশের উপর জিডিপি প্রবৃদ্ধি অর্জনে রেমিটেন্স, রফতানি আয় ও রিজার্ভ বিশেষ অবদান রেখেছে। ২০০৭ অর্থ বছরে বিভিন্ন পণ্য রফতানি থেকে বাংলাদেশ আয় করেছিল ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার। ২০০৮-৯ অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমান ছিল ১৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। পরের বছরে আসে ১৬ দশমিক ২০ বিলিয়ন ডলার। ২০১০-১১ ও ২০১১-১২অর্থ বছরে এসেছিল যথাক্রমে ২২ দশমিক ৯৩ ও ২৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার যা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশী। এই রিজার্ভ দিয়ে পাঁচ মাসের বেশী সময়ের আমদানি ব্যয় মিটানো সম্ভব। জুলাই মাসের প্রথম সপ্তাহে আকুর দেনা পরিশোধের আগে রিজার্ভ সাড়ে ১৫ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে সারাবিশ্বে বিনিয়োগ প্রবৃদ্ধি কমলেও গত বছর বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিএই) বেড়েছে ১৩.৭৫ শতাংশ। এর ফলে বিদেশী বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। গত বুধবার জাতিসংঘের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।