গাজীপুর সিটি নির্বাচনে মোট প্রার্থী সাত জন। জনগনের হিসাব দুইজনকে নিয়ে। ১৪ দল সমর্থিত এডভোকেট আজমত উল্লাহ্ খান এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের আব্দুল মান্নান। জয় পরাজয়ের হিসাব নিকাশ তাদেরকে নিয়েই। নিরব ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করছেন দুই প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা নিয়ে। আওয়ামীলীগের প্রার্থী আজমত উল্লাহ্ টঙ্গি পৌরসভায় তিন বারের সাবেক মেয়র। টানা সতের বছর তিনি ছিলেন পৌর পিতার আসনে। তার ব্যক্তিগত আচার ব্যবহার নিয়ে প্রশ্ন নেই। এলাকায় সকলের সাথে হাসি মুখে কথা বলেন। মানুষকে কাছে টানার ক্ষমতা আছে তার। আর এটাই তার বড় সম্বল। আওয়ামীলীগের মত একটি সংগঠিত বড় রাজনৈতিক দলের গাজীপুর জেলা কমিটির সাধারন সম্পাদক তিনি এবং দল থেকে তাকেই সমর্থন জানানো হয়েছে। এটি তার জন্য বড় প্রাপ্তির দিক। অন্য দিকে ১৮ দলীয় প্রার্থী অধ্যাপক এম এ মান্নান ছিলেন গাজীপুর আসনের এমপি এবং ১৯৯১ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালের নির্বাচনে হাসান উদ্দিন সরকারকে বিএনপি সমর্থন দিলে অধ্যাপক এম এ মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তখন জাতীয় পার্টি থেকে আগত হাসান উদ্দিন সরকার পরাজিত হয়। এই কারনে অধ্যাপক এম এ মান্নান বিএনপি থেকে বহিষ্কৃত হন। এরই ধারাবাহিকতায় হাসান উদ্দিন সরকার এবং এম এ মান্নানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্ব এখনও চলছে। অভিজ্ঞ মহল মনে করছে ভোটের রাজনীতিতে এর প্রভাব পড়বে।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।