সুবিধা পাওয়া পণ্যের তালিকায় তৈরি পোশাক না থাকায় যুক্তরাষ্ট্রে জিএসপি স্থগিত হওয়ায় আপাতত আর্থিক কোনো ক্ষতির মুখে পড়ছে না। তাছাড়া বাংলাদেশের জিএসপি বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। বিয়োগান্তক ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য জিএসপি সুবিধা স্থগিতাদেশ হলো প্রথম ধাপ। যাতে করে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করা হয়। এতে বাংলাদেশেরই লাভ হবে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তটি অত্যন্ত দুঃখজনক। কারণ, কারখানার শ্রমমান নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সিরামিক কারখানাগুলোর জন্য প্রযোজ্য নয়। বরং ক্রেতারা বাংলাদেশের কারখানার কর্মপরিবেশের প্রশংসা করে থাকেন। কাজেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মার্কিন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা পরিস্থিতি উত্তরণে সহায়তার আশ্বাস দিয়েছেন। জিএসপি স্থগিতের সিদ্ধান্তের পর মার্কিন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পাওয়া পণ্য রপ্তানিকারক সংস্থাগুলো। এ ব্যাপারে সিরামিক রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখনই জিএসপি স্থগিতের প্রভাব তাদের পণ্যের ওপর পড়বে না। মার্কিন ক্রেতারা আভাস দিয়েছেন, ওবামা প্রশাসনের চাহিদা অনুযায়ী তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশ আগামী দুই মাস কার্যকর কী পদক্ষেপ নেয় সেটি পর্যবেক্ষণ করা হবে। যদি দ্রুত ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হয়, ব্যবসায় এর প্রভাব পড়বে না। অন্যদিকে আগামী দুই মাসে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ব্যবসা অব্যাহত রাখতে সিরামিকের পণ্যের মূল্য বর্তমান বাজার দরের চেয়ে ২০ শতাংশ বাড়ানো হবে। তাছাড়া বর্তমান সরকার শ্রমিকদের নিরাপত্তা, বেতন-ভাতা বৃদ্ধিসহ জীবন মান উন্নত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। আশা করছি, যুক্তরাষ্ট্র এই স্থগিতাদেশ অদূর ভবিষ্যতেই প্রত্যাহার করে নিবে।
জিএসপি এর উপর স্থগিতাদেশ অর্থনীতিতে প্রভাব পড়বে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।