ঢাকার যানজট সমস্যা প্রকট। ঢাকাবাসীকে যানজটের কবল থেকে মুক্ত করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মিরপুর বনানী ফ্লাইওভার, মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার, বনানী ওভারপাস নির্মাণের মাধ্যমে নগরবাসীকে কিছুটা হলেও যানজটের কবল থেকে মুক্ত করেছেন। ঢাকা শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রোড। এ ফ্লাইওভার দিয়ে বৃহত্তর মিরপুরে বসবাসকারী লাখ লাখ মানুষ ঢাকা সেনানিবাসের ওপর দিয়ে এয়ারপোর্ট রোডে যাতায়াত করতে পারছেন। দুরুত্ব প্রায় ১১ কিলোমিটার কমে গেছে। পাশাপাশি থাকছে না কোন যানজটের ঝামেলা। মিরপুর বনানী ফ্লাইওভারের ফলে বৃহত্তর মিরপুরবাসী ঢাকা সেনানিবাসের মধ্যে দিয়ে বাধাহীনভাবে ১৫-২০ মিনিটের মধ্যে এখন বিমান বন্দর পৌঁছতে পারছেন। এটি ঢাকার নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি করেছে। বর্তমানে মিরপুর থেকে বিমানবন্দর রোডে যেতে হলে আগারগাও হয়ে প্রায় ১১ কিলোমিটার পথ ঘুরে এয়ারপোর্ট রোডে আসতে হয় না। আগে মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, রোকেয়া সরনি, মহাখালী, বনানী হয়ে এয়ারপোর্ট রোডে আসতে হতো। কিন্তু এখন মিরপুর এলাকার জনগণ মাটিকাটা থেকে সহজেই এয়ারপোর্ট রোডে যাতায়াত করতে পারছেন। এই ফ্লাই ওভারের চারটি ফেস রয়েছে। এই ফেসগুলো হচ্ছে বনানী থেকে মিরপুর, মিরপুর থেকে বনানী, মিরপুর থেকে এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট রোড থেকে মিরপুর। বনানীর দিকে পৃথক ফেস হওয়ায় এই ফ্লাইওভারের ফলে মিরপুরবাসী এয়ারপোর্ট ছাড়াও মহাখালী, গুলশান ও বারিধারা এলাকায় সহজেই যাতায়াত করতে পারছেন। মহাজোট সরকারের আন্তরিকতার ফলে এ ধরনের উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। উন্নয়নের ধারা বজায় রাখতে মহাজোটের সাফল্য কামনা করছেন নগরবাসী।
মিরপুর-বনানী, মিরপুর-এয়ার পোর্ট ফ্লাই ওভার এবং বনানী ওভার পাস নির্মাণে যানজট নিরসনে সরকারের সময়োপযোগী পদক্ষেপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।