somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“সমুদ্রসীমা নির্ধারণ আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের সমুদ্র জয়”- অসম্ভাব্য, অপ্রত্যাশিত, অকল্পনীয়কে বাস্তবে রূপ দিয়েছে বর্তমান সরকার তথা সরকারের সংশ্লিষ্ঠ কতৃপক্ষ, যা যুগে যুগে আগামী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে।

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন অমীমাংসিত থাকার পর আন্তর্জাতিক আদালতের রায়ে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ চলছিল তা নিষ্পত্তি হয়েছে। মিয়ানমারের দাবি অনুযায়ী বাংলাদেশের সমুদ্রসীমা ১৩০ নটিক্যাল মাইলের মধ্যে আটকে যাওয়ার কথা ছিল। এ নিয়ে মিয়ানমারের সাথে দীর্ঘদিন আলাপ-আলোচনায় সমাধান না হওয়ায় ২০০৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। দীর্ঘদিন বিচার বিশ্লেষণের পর জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক আদালত থেকে চূড়ান্ত রায় দেয়া হয়। এই রায় অনুযায়ী বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক এলাকা হিসেবে ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহিসোপানের বাইরে স্বার্বভৌম কর্তৃত্ব পেলো। এতে করে এই বিশাল এলাকায় সমুদ্রে অবস্থিত যাবতীয় মূল্যবান সম্পদ আহরণে বাংলাদেশের আর কোনো বাধা রইলো না। বঙ্গোপসাগরের তলদেশে যে মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিশেষ করে তেল ও গ্যাস আহরণের ক্ষেত্রে বারবার ভারত ও মিয়ানমারের পক্ষ থেকে যে বাধা আসছিল তা কেটে গেল। এখন থেকে বঙ্গোপসাগরের ভেতরে অতিরিক্ত ১ লাখ ১১ বর্গকিলোমিটার এলাকার কর্তৃত্ব এখন বাংলাদেশের হাতে। এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করারও সুযোগ নেই। অর্থাৎ এই রায়ই চূড়ান্ত। মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা নিষ্পত্তি হওয়ায় ভারতের সাথে যে অমীমাংসিত সমুদ্রসীমা রয়েছে তা এই পথ অনুসরণ করেই নিষ্পত্তি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভারত চেয়েছিল সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের পরাজয় ঘটুক। অর্থাৎ মিয়ানমারের দাবি অনুযায়ী রায় হলে তা ভারতের জন্য ভালো হতো। আর সে লক্ষ্যে ভারত মিয়ানমারকে আইনি সহায়তাও দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই ধোপে টিকেনি। বাংলাদেশ ন্যায্যতাও সমতার ভিত্তিতে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে। মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশের কূটনৈতিক বিজয়ের সাথে সাথে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ায় বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে যে সম্পদ রয়েছে সেগুলো এখন বাংলাদেশের অধিকারে চলে এসেছে। ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহিসোপানের বাইরের এলাকা পর্যন্ত সমুদ্র তলদেশের মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ ছাড়াও মৎস্য আহরণের ক্ষেত্রে এখন আর কেউ বাধার সৃষ্টি করতে পারবে না। এই রায়ের ফলে দুই দেশের সম্পর্ক ও পথ চলা আরো সহজ হবে বলে আমরা মনে করি। অসম্ভব্য, অপ্রত্যাশিত, অকল্পনীয়কে বাস্তবে রূপ দিয়েছে বর্তমান সরকার তথা সরকারের সংশ্লিষ্ঠ কতৃপক্ষ, যা যুগে যুগে আগামী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×