রানা প্লাজা ভবন ধসের ১৭ দিন পর উদ্ধার করা রেশমার ঘটনা ভাঁওতাবাজি কিনা- এমন বিভ্রান্তিকর প্রতিবেদন করেছে ব্রিটিশ সাংবাদিক সায়মন রাইট। অথচ তাকে ছলচাতুরির অপরাধে গ্রেফতার করেছিল দক্ষিণ আফ্রিকা পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেখানো ও নাশকতার ছলনাময় ঘটনা সাজানোর অপরাধে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল চলাকালে হলুদ-সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয় কুচক্রী রাইট। সে সময় তার কর্মকান্ডকে কুসাংবাদিকতা হিসেবে অভিহিত করা হয় বিভিন্ন মহল ও গণমাধ্যমে। কানাডাভিত্তিক অনলাইন বার্তা সংস্থা ‘নতুন দেশ’ সায়মন রাইট সম্পর্কে খোঁজ নিয়ে গত সোমবার ১ জুলাই ২০১৩ তারিখে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সায়মন রাইট নিজেই ধোঁকাবাজি, হলুদ সাংবাদিকতা ও টাকার বিনিময়ে বানোয়াট সংবাদ তৈরি করে হয়েছে শিরোনাম। হয়েছে গ্রেপ্তার ও দক্ষিণ আফ্রিকা থেকে বহিষ্কার। আর এই সেই সায়মন রাইটই গত ৩০ জুন ২০১৩ তারিখে ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিররে রেশমা উদ্ধার নিয়ে কথিত অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে আবারো হল সংবাদ শিরোনাম । বিতর্কিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, “রেশমা উদ্ধার ঘটনা স্রেফ ভাঁওতাবাজি।” তবে সবার ধারণা, এটাও সায়মনের ধোঁকাবাজি। কেননা সায়মন নিজেই একটা ধোঁকাবাজ। বিদেশী হলুদ মিডিয়া যখন রেশমাকে উদ্ধার ঘটনাকে সাজানো কাহিনী বলে বিভ্রান্তিকর খবর প্রচার করছে, তখন তা পাল্টা অনুসন্ধান করে ভুল নাকি সঠিক এমন উদ্যোগ দেশী মিডিয়াগুলো না নিলেও হলুদ সাংবাদিক সায়মন রাইটকে নিয়ে কানাডাভিত্তিক অনলাইন বার্তা সংস্থা ‘নতুন দেশ’ অন্তত একটি হলেও প্রতিবেদন প্রকাশ করেছে।
রেশমাকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনকারী সাংবাদিক সায়মন রাইট, ভাঁওতাবাজ ও হলুদ-সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনামে তিনি একজন কুচক্রী রাইট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।