বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মিথ্যা রাজনীতির কারণে দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। খালেদা জিয়াসহ তাদের দলের অনেকেই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশ ও দেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার এই মিথ্যাচার কোন অবস্থায় জাতির জন্য মঙ্গলজনক নয়। বিগত চার বছর ধরে সুপরিকল্পিতভাবে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে। তারা সুসংগঠিতভাবে মিথ্যাচার করছে। খালেদা জিয়া ও তার দলের নেতারা একের পর এক মিথ্যাচার করেই চলেছে। এতে দেশের গণতন্ত্র, দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। তাদের মিথ্যাচারে দেশের অর্থনীতি আজ মারাত্মক হুমকির সম্মুখীন। তাদের মিথ্যাচার আজ তথ্য সন্ত্রাসে পরিণত হয়েছে। বেগম জিয়ার কারণে যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করেছে। তারা দেশের গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করতে চাচ্ছে। এই সেক্টর যাতে বিদেশের হাতে চলে যায় সে লক্ষ্যে জিএসপি স্থগিতের জন্য বেগম জিয়া ওয়াশিংটন টাইমস পত্রিকায় প্রতিবেদন লিখেছেন। একই সঙ্গে দেশের সরকারী কর্মকর্তারা যাতে যুক্তরাষ্ট্রের ভিসা না পায় সে ব্যাপারে সুপারিশ করেছেন খালেদা জিয়া। গার্মেন্টস সেক্টরকে বাঁচাতে খালেদা জিয়ার মতো মিথ্যাবাদী কোন নেতাকে কোন দায়িত্ব দেয়া ঠিক হবে না। সরকার গার্মেন্টস ব্যবসার প্রসার ঘটাতে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে। তাদের নিরাপত্তায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করেছে, বিভিন্ন কমিটি গঠন করেছে। সেখানে বিএনপির শীর্ষ নেতা মিথ্যাচারের মাধ্যমে জিএসপি সুবিধা বাতিলের চেষ্টা চালিয়ে তা সফলও হয়েছেন। এটি দেশের বিরুদ্ধে চক্রান্ত। বেশকিছু দিন ধরে তারা একের পর এক মিথ্যাচারের মাধ্যমে দেশের ক্ষতি করে চলেছে। বিশেষ করে যুদ্ধাপরাধীদের গ্রেফতারের পর থেকে জামায়াত সারাদেশে তান্ডব শুরু করে। দেশের সম্পদ নষ্ট করতে শুরু করে। রেলগাড়ির বগিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। কালভার্ট নষ্ট করেছে। এক পর্যায়ে থানা আক্রমণ করলে পুলিশ এর প্রতিরোধ করে। আত্মরক্ষায় পুলিশও এক পর্যায়ে গুলি চালাতে বাধ্য হয়। একে বিএনপি গণহত্যা বলে চালানোর অপচেষ্টা চালিয়েছে। ‘যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) বাতিলের জন্য খালেদা জিয়া স্বনামে ওয়াশিংটন টাইমস পত্রিকায় লিখেছেন। কিন্তু এখন সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি ডাহা মিথ্যা কথা বলছেন। বিএনপির নেতারাও মিথ্যাচার করছেন। তারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য দেশে-বিদেশে লবিস্ট নিয়োগ করে কোটি কোটি টাকা খরচ করছেন। ক্ষমতায় থাকাকালীন বিদেশে পাচারকৃত টাকা এখন এ সমস্ত লবিস্টের পেছনে ব্যয় করা হচ্ছে। বিগত ৩০ জানুয়ারি ওয়াশিংটন টাইমস এ বিরোধী দলীয় নেত্রীর নিবন্ধটি প্রকাশের পর গত ১ ফেব্রুয়ারি বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ৬ ফেব্রুয়ারি বিএনপি নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রবন্ধের পক্ষে সাংবাদিকদের সামনেও কথা বলেন। অথচ বিরোধীদলীয় নেত্রী সংসদে দাঁড়িয়ে যে মিথ্যাচার করেছেন সেটি একটি নজিরবিহীন ঘটনা। মূলত বিএনপির রাজনীতিই মিথ্যার ওপর পরিচালিত।
জিএসপি স্থগিত সহ অন্যান্য চক্রান্তে দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চাচ্ছেন বেগম খালেদা জিয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।