এবার জাতির জনক বঙ্গবন্ধুর দুই সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের ছবি বিকৃত করে অপপ্রচার চালানোর ঔদ্ধত্য দেখিয়েছে জামায়াত-শিবির। শেখ হাসিনা ও শেখ রাসেলের ছবি বিকৃত করে প্রচার করা হচ্ছে জামায়াত-শিবির ফেসবুক পেজ বাঁশের কেল্লায়। দিনের পর দিন মিথ্যাচার চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় এবার এমন ঔদ্ধত্য দেখাতে পেরেছে স্বাধীনতাবিরোধী ও আদালতে চিহ্নিত ক্রিমিনাল সংগঠনটি। বাঁশের কেল্লা নামের ফেসবুক পাতাটি ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছে যার সর্বশেষ নমুনা জামায়াতীরা দেখাল ।লন্ডন থেকে জামায়াত-শিবিরের এই ফ্যান পেজটি পরিচালিত হয়। এখানে জামায়াত-শিবিরের ৫শ’ দেশী-বিদেশী তথ্যপ্রযুক্তির লোক কাজ করে যাচ্ছে। এখান থেকেই নির্দেশ আসে কোথায় কখন আঘাত হানতে হবে। কিছু দিন আগে এই পেজের মাধ্যমেই ১০ স্থানে আঘাত করার নির্দেশ দেয়া হয়েছিল। হরতালে ঢাকা-চট্টগ্রামের রেললাইন উপড়ে ফেলার নির্দেশও ছিল। জামায়াত-শিবিরের বাঁশের কেল্লা (বাংলাদেশ থেকে পরিচালিত) পেজ বিটিআরসি একাধিকবার সরকারীভাবে বন্ধ করে দেয়ার পরও কোন লাভ হয়নি। কারণ বন্ধ করার অল্প সময়ের মধ্যেই শিবিরের লোকজন আবার একই নামে একটি করে নতুন পাতা চালু করে ফেলছে। তারপর বাঁশের কেল্লার টুইটার এ্যাকাউন্ট থেকে নতুন পাতাটির লিংক ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এবার স্বাধীনতাবিরোধীরা খোদ প্রধানমন্ত্রী ও ভাই শেখ রাসেলকে নিয়ে অপরাধের ঔদ্ধত্য দেখিয়েছে। জামায়াত-শিবিরের ‘তীতুমিরের বাঁশেরকেল্লা’ নামে পেজটি খুলে দেখা গেছে, প্রধানমন্ত্রী ও ১৫ আগস্টে নির্মম হত্যার শিকার শেখ রাসেলের ছোটবেলার ছবিটি পোস্ট করে তার নিচে জুড়ে দেয়া হয়েছে নানা বর্ণনা। যার প্রতিটি শব্দই লেখার অযোগ্য। ১৯৬৫ সালে তোলা ওই ছবিটি শেখ হাসিনা ও শেখ রাসেলের। রাসেলকে কোলে নিয়ে তিনি তুলে ছিলেন ছবিটি। অথচ ছবিটি সম্পর্কে বলা হয়েছে, ‘বাংলাদেশের কুখ্যাত লেডি হিটলারের ১৯৬৫ সালের ছবি। বৃহস্পতিবার জামায়াত-শিবির চক্রের পোস্ট দেয়া ওই বানোয়াট ছবিটি শেয়ার দিয়েছেন অনেকে। লাইক করেছেন অনেকে। এছাড়া নানা কমেন্টও করা হয়েছে ছবিটির নিচে। তবে এসব মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী। দেশবাসীর প্রতি আহ্বান থাকবে জামায়াত শিবিরের এহেন সকল প্রকার মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত না হয়ে কুলাঙ্গার সেই সব লোকের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলি।
ক্রিমিনাল সংগঠন জামায়াত-শিবির এবার জাতির জনক বঙ্গবন্ধুর দুই সন্তান শেখ হাসিনা ও রাসেলের ছবি বিকৃত করে ফেইসবুকের মাধ্যমে নোংরামি করছে। কুলাঙ্গার এ সব লোকের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।