বিএনপি আবার ক্ষমতায় এলে হাওয়া ভবনের পরিবর্তে নতুন করে দুর্নীতির ভবন তৈরি করবে। বিরোধীদলীয় নেত্রী ছেলেদের দিয়ে দুর্নীতি করাবেন। আবারও ১০ ট্রাক অস্ত্র ও ৫০০ স্থানে বোমা হামলার মতো ঘটনা ঘটাবেন। এভাবেই তিনি ভিন্ন ধারার রাজনীতি করবেন। ক্ষমতায় এলে তিনি ভিন্ন ধরনের বোমার আওয়াজ শোনাবেন। আবারও তিনি দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে আসবেন। হাত-পা কাটার রাজনীতি শুরু করবেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে কালোটাকা সাদা করেছেন। এতিমের টাকা খেয়েছেন। আদালতে মামলা হলেও হাজিরা দিতে যান না। বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আর লক্ষ্য মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন একজন দিনমজুর এক দিনের রোজগারে ১০-১২ কেজি চাল কিনতে পারে। চারদলীয় জোট আবার ক্ষমতায় এলে সবকিছুর পরিবর্তন ঘটাবেন। অর্থাৎ বর্তমানে যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে তা কমাবেন, শিক্ষার হার কমাবেন, খাদ্য উৎপাদন কমাবেন, দেশকে আবার জঙ্গি রাষ্ট্রে পরিণত করে সবকিছু বদলে দেবেন। বিরোধীদলীয় নেত্রী যুক্তরাষ্ট্রের পত্রিকায় কলাম লিখে জিএসপি (যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) বন্ধ করার কথা বলেন যাতে মানুষের আয়রোজগার বন্ধ হয়ে যায়। এই দুর্নীতিবাজ ও জঙ্গিবাদী অপশক্তি আবার ক্ষমতায় এলে দেশ ধ্বংসের প্রান্তে চলে যাবে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং এটা শেষ হবে। কেউ তাদের রক্ষা করতে পারবে না। বিরোধীদলীয় নেত্রী যতই চেষ্টা করুক তাদের বাঁচাতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার হোক, শাস্তি হোক এটা গনমানুষের প্রাণের দাবি।
কথায় আছে দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসে? ঠিক তেমনি জন্মই যাদের দুর্নীতিতে, তারা ক্ষমতায় এলে দুর্নীতি ব্যতিরেকে আর কি করবে? করবেই শুধু দুর্নীতির নতুন ভবন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।