ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য সরকার প্রতিটি জেলা শহরে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ১৯৯৯ সালে সর্বপ্রথম গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর হাইটেক পার্কের কাজ বন্ধ করে দেয়। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যায়। একই সঙ্গে সরকার বিভাগীয় শহরগুলোতে হাইটেক পার্ক স্থাপনের ঘোষণা দেয়। সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে বিভাগীয় শহরের বাইরে প্রতিটি জেলা শহরেও হাইটেক পার্ক স্থাপন করা হবে। চূড়ান্ত করেছে হাইটেক পার্ক বা আইটি ভিলেজ স্থাপন করার প্রক্রিয়া। এরই মধ্যে কার্যক্রম শুরু করতে দেশের সব জেলাতেই জমি অধিগ্রহণ করার কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সব জেলা শহরে আইটি ভিলেজ করা হচ্ছে। প্রতিটি জেলা সুবিধাজনক স্থানে জমি অধিগ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ডিসিদের নির্দেশ দিয়েছে। হাইটেক শিল্প স্থাপন ছাড়াও উন্নয়ন ও সম্প্রসারণে কর্মশালা ও সেমিনারের সঙ্গে প্রতিটি জেলায় অর্থ পাঠিয়েছে বাংলাদেশ হাইকোর্ট কর্তৃপক্ষ। যদিও আইসিটি (তথ্য প্রযুক্তি) ক্ষেত্রে এই পার্ক বিরাট অবদান রাখবে। আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে হাইটেক পার্কে। দেশী বিদেশী বহু প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এখানে। এতে দেশের তরুণ প্রজন্ম আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। একই সঙ্গে তাদের বেকারত্ব দূর হবে। হাইটেক পার্কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। সরকার বিষয়টি মাথায় রেখে এখানে ৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই বিদ্যুৎ শুধু হাইটেক পার্কেই সরবরাহ দেয়া হবে। হাইটেক পার্কে পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট ব্যান্ডউইথ সুবিধা থাকবে। সরকারের এ মহতি উদ্যোগ বাংলার প্রতিটি মহলে প্রশংসার দাবি রাখে।
ভিশন ২০২১ বাস্তবায়ন করতে দেশের প্রতিটি জেলা শহরে হাইটেক পার্ক/আইটি ভিলেজ গড়ে তোলার সিদ্ধান্ত। বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া দেশের প্রথম হাইটেক পার্কের (গাজীপুরের কালিয়াকৈরে) কাজ পুনরায় আরম্ভ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।