বিশ্বে এবারই প্রথম জিংকসমৃদ্ধ একটি ধানের জাত অবমুক্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের উদ্ভাবিত বিরি-৬২ নামের এই জাতসহ মোট আটটি নতুন ধানের জাত অবমুক্ত করেছে জাতীয় বীজ বোর্ড। গতকাল সোমবার জাতীয় বীজ বোর্ডের অবমুক্ত করা জাতগুলোর মধ্যে রয়েছে ব্রির বিজ্ঞানীদের উদ্ভাবিত বিরি-৫৯, ৬০, ৬১ ও ৬২ নামের চারটি এবং বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা-১১, ১২, ১৩ ও ১৪ নামের চারটি ধানের জাত। দেশি-৮ ও তোষা-৬ নামের পাটের দুটি জাতও গতকাল অবমুক্ত করে বীজ বোর্ড। ধান ও পাটের এসব জাতই উচ্চফলনশীল বা উফশী জাত। দেশি ধানের সঙ্গে পরাগায়নের মাধ্যমে জিংকসমৃদ্ধ বিরি-৬২ নামের জাতটি উদ্ভাবনে সহায়তা করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হারভেস্ট প্লাস ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। অন্যান্য ধানের জাতের মধ্যে সাধারণত প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ মিলিগ্রাম জিংক ফরটিফায়েড ও ৬ শতাংশ প্রোটিন থাকে। বিরি-৬২ ধানের প্রতি কেজিতে ১৯ মিলিগ্রাম জিংক ও ৯ শতাংশ প্রোটিন রয়েছে। এই জাতের চাল খেলে মানুষের শরীরে আয়রন ও প্রোটিনের চাহিদা অনেকাংশে মিটবে বলে আশা করছেন ব্রির বিজ্ঞানীরা। এই ধানের চাল খেলে শরীরে রোগপ্রতিরোধের ক্ষমতাও বাড়বে। আগামী আমন মৌসুম থেকে এই ধানের বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করা হবে এবং তা চাষের জন্য প্রচারাভিযান চালানো হবে। এই ধান আমন মৌসুমে জাতগুলোর মধ্যে সবচেয়ে কম সময়ে ১০৫ দিনের মধ্যে উৎপাদিত হবে। চাল হবে মাঝারি আকারের। প্রতি হেক্টরে উৎপাদিত হবে ৪ দশমিক ২ মেট্রিক টন। অন্য জাতগুলোর মধ্যে বিরি-৫৯, ৬০ ও ৬১ বোরো মৌসুমে চাষযোগ্য এবং ওই মৌসুমের মেগা জাত বিআর-২৮-এর চেয়ে এগুলোর ফলন বেশি। প্রতি একরে এটি সাত টনেরও বেশি ফলন দেবে। এ ছাড়া বিনা-১১ ও ১২ হচ্ছে জলমগ্ন সহিষ্ণু জাত। এটি ২০ থেকে ২৫ দিন পানির নিচে ডুবে থেকেও টিকে থাকতে পারে। খাদ্য ঘাটতি মিটাতে বিজ্ঞানীদের এই আবিষ্কার বাংলাদেশে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
খাদ্য ঘাটতি মিটাতে ধানের নতুন জাতের আবিষ্কার। বিশ্বে প্রথম জিংকসমৃদ্ধ ধানের জাত অবমুক্ত করল বাংলাদেশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।