অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির জঙ্গীবাদ উত্থানের লক্ষ্যে সম্প্রতি সারাদেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও জঙ্গী তৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। এই সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য এবং দেশের উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে। সময় এসেছে এখনই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকটি রায় কার্যকরের সময় এসেছে ঠিক সেই সময়ে এসে ছাত্রশিবির আবার সক্রিয় হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী যে যুদ্ধাপরাধী দল তা প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এদের শুধু অবৈধ নয় চিরকালের জন্য এদেশে রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি হামলাকারীদের দ্রুত বিচার করতে হবে। প্রগতিশীল চেতনার ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা যখন জামায়াত-শিবিরের হামলা থেকে নিজেদের জীবন বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিল তখন গণমাধ্যম তা ফলাও করে প্রচার করেছিল। কিন্তু যখন সেই জামায়াত-শিবিরের ক্যাডারদের হামলায় মেধাবী ছাত্র নেতৃত্বের জীবন তখন তা প্রচার করা হচ্ছে না। আর বসে থাকলে চলবে না। এভাবে চলতে থাকলে একদিন এই সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাবে। রাজপথে জামায়াত-শিবিরকে এখনই প্রতিহত করতে হবে।
অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি চিরতরে বন্ধ করে দেওয়া উচিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।