ঘনিয়ে আসছে দশম জাতীয় সংসদ নির্বাচন। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। তত্ত্বাবধায়ক ইস্যুতে একটি অনিশ্চয়তার শঙ্কা থাকলেও নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই কোন দল। প্রধান দুই দলসহ সকল রাজনৈতিক দলেই চলছে নির্বাচনী প্রস্তুতি। জেলায় জেলায় চলছে নির্বাচনী প্রস্তুতি। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন লাভের আশায় নানাভাবে মহড়া দিচ্ছেন। নিজেকে যোগ্যপ্রার্থী হিসেবে কেন্দ্র্রের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যস্ত হয়ে উঠেছে নির্বাচনের মাঠে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রধান বিরোধীদল গত তিন বছর ধরে আন্দোলন করে এলেও সম্প্রতি তাদের আন্দোলনে ভাটা পড়েছে। বরং এ দলটি এখন নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। জোরেশোরে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান এ বিরোধী দলটি। পবিত্র রমজান মাসকে সাংগঠনিক মাস হিসেবে ইফতার মাহফিল ও আলোচনার মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উত্তাপ ছড়াতে সক্ষম হলেও এখনও দলীয় কোন্দল মেটাতে ব্যর্থ দলটি। তাই কোন্দল মিটিয়ে নির্বাচনী প্রচার জোরদার করতে বিভাগে বিভাগে সমাবেশ করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে খালেদা জিয়া ঢাকার বাইরে ৬টি সমাবেশ করবেন বলে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া নতুন ধারার রাজনীতির যে ঘোষণা দিয়েছেন তাতে আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নের মাধ্যমে এ ধারার প্রকাশ ঘটাবেন। অপরদিকে সরকারী দল আওয়ামী লীগদলীয় সভানেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কমিটি গঠন করা হয়। এই কমিটি সারাদেশে জেলাভিত্তিক ৬ লাখ পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেবে এবং দলীয় প্রার্থীদের অবস্থান, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা যাচাইয়ের কাজ করবে। জাতীয়ভাবে তত্ত্বাবধায়ক ইস্যুতে নির্বাচন নিয়ে যতই অনিশ্চয়তা থাকুক না কেন রাজনীতির মাঠে দেশের প্রধান দুটি রাজনৈতিক দলই এখন নির্বাচনমুখী। দুই দলই ৩০০ আসনে প্রার্থী ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। একদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ দেশব্যাপী সভা-সমাবেশ ও গণসংযোগ করে জনগণের কাছে দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট চাওয়া শুরু করেছে। অন্যদিকে বিএনপি শীঘ্রই সারাদেশে সভা-সমাবেশ ও গণসংযোগ কর্মসূচী শুরু করতে যাচ্ছে। এ কর্মসূচী পালনকালে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনমত তৈরি করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি জোরদার করবে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি এর বিপরীতে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। সংবিধানে যেভাবে লেখা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই হবে।
সকল রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী, প্রস্তুতি প্রতিজেলায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।