somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জঙ্গিরা একত্র হওয়ার চেষ্টা করছে। কিতাল(হত্যা) কায়েম মিশনে সাত জঙ্গি সংগঠন তৎপর!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জঙ্গিরা একত্র হওয়ার চেষ্টা করছে। যেভাবেই হোক বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাচ্ছেন ওরা। কিতাল (মৃত্যু) কায়েম মিশনে রয়েছে সাত জঙ্গি সংগঠনের সদস্যরা। তাদের মধ্যেই ৫টি সংগঠনকেই নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে বেশি বেপরোয়া হয়ে উঠেছে জেএমবি, হরকাতুল জিহাদ, হিযবুত তাহরীর, আনসার-উল্লাহ বাংলা টিমের সদস্যরা। বাংলাদেশী জঙ্গিদের পাশাপাশি ভিনদেশী জঙ্গিরাও পিছিয়ে নেই। লস্কর-ই-তৈয়বাসহ অন্য সংগঠনগুলোও বাংলাদেশে সক্রিয় রয়েছে। জঙ্গিদের কাছ থেকে তথ্য পেয়ে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা অতিরিক্ত নিরাপত্তার আওতায় আনা হয়েছে। জঙ্গিরা আগের চেয়ে সক্রিয় হয়ে উঠছে। তারা সমাজে কিতাল কায়েম করার মিশনে নেমেছে। সম্প্রতি যেসব জঙ্গি গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে উদঘাটিত হয়েছে নানা চমকপ্রদ তথ্য। পুলিশ স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গিরা আঘাত করার পাঁয়তারা করছে। জঙ্গিদের গডফাদারদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দিনকে দিন জঙ্গিরা বেপরোয়া হয়ে উঠছে। তারা সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করতে নানা কৌশলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। গত এক মাসের ব্যবধানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে ঢাকা আনসারউল্লাহ ও বগুড়া থেকে বিইএম সংগঠনের সদস্যদের কাছ থেকে নতুন নতুন তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। ধৃত জঙ্গিরা জানাচ্ছে-আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনগুলো কাজ করছে। এ ক্ষেত্রে ভিনদেশী জঙ্গিদের সহায়তা নেয়া হচ্ছে। এই সংগঠনটির মূল লক্ষ্য, যদি অহিংস পন্থায় আল্লাহর দীন কায়েম করা সম্ভব না হয়, তাহলে সহিংস পন্থায় সশস্ত্র জিহাদের মাধ্যমে তা প্রতিষ্ঠা করতে হবে। কিতাল মিশনে সাতটি জঙ্গি সংগঠন চেষ্টা চালাচ্ছে। সংগঠনগুলো হচ্ছে- জেএমবি, হুজি, আনসারউল্লাহ বাংলাদেশ, দাওয়াতে ইসলাম, ইসলাম ও মুসলিম, তাআমির উদ-দীন, আল হারাত আল ইসলামিয়া, জামায়তুল ফালাইয়া। এসব সংগঠনের সদস্যরা কয়েক ধাপে কাজ করে। তারা প্রথমে দাওয়াতী কর্মকাণ্ড চালায়। এ ধাপে তারা সশস্ত্র জিহাদের মাধ্যমে শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দাওয়াত দিয়ে থাকে। দাওয়াতের জন্য যাদের টার্গেট করা হয় তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সচ্ছল পরিবারের সন্তান ও উচ্চশিক্ষিত যুবক। ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের দাওয়াত দেয়া হয়।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×