বর্তমানে সৌদি আরবে কয়েক লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিকসহ ডাক্তার, প্রকৌশলী, কম্পিউটার বিশেষজ্ঞ, নার্স এবং বহু পেশার বাংলাদেশী কাজ করছেন। তাদের প্রতি সৌদি সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকায় সৌদি স্পীকারের কাছে এ দেশের গার্মেন্টস সেক্টরসহ বিভিন্ন ব্যবসায়িক খাতে বিনিয়োগের অনুরোধও করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা আকামা চালু, আধা দক্ষ ও দক্ষ শ্রমিক নেয়া, গৃহকর্মী নেয়া, শ্রমিকদের কাজের পরিবেশ, বেতন ও বীমা, জনশক্তি বিষয়ে যৌথ কমিটি গঠন, শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেয়া এবং জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা করেছেন। বর্তমানে সৌদি আরবে ২৫ লাখ বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছে। এদের মধ্যে অদক্ষ শ্রমিকের সংখ্যাই বেশি। তাই সরকার দক্ষ শ্রমিক পাঠানোর পাশাপাশি অদক্ষ শ্রমিক নেয়ার বিষয়ে অনুরোধ জানিয়েছে। জানুয়ারিতে সৌদি সুরা কাউন্সিলের স্পীকার ড. ইব্রাহীম আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আল শেখ বাংলাদেশ সফর এসে আশ্বাস দিয়ে গিয়েছিলেন, সৌদি সরকার এ দেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করেনি। কেবল একটি প্রক্রিয়া অনুসরণ করছে। এখন থেকে বাংলাদেশ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সৌদিতে জনশক্তি রফতানি করে শ্রমবাজার আরও সম্প্রসারিত করতে পারবে। বাংলাদেশের কর্মীদের অপরাধের রেকর্ড সম্পর্কে খোঁজখবর নিয়ে নতুন করে জনশক্তি নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সৌদি সরকার। এ বিষয়ে খোঁজখবর নিয়েই সৌদি সরকার বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন গত মঙ্গলবার জানিয়েছেন, এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩২ হাজার টাকায় শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগ দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে আশা করা যায়।
সৌদিতে সরকারী উদ্যোগে ৩২ হাজার টাকায় জনশক্তি রফতানিতে ব্যাপক সাড়া। জনগণের কাছ থেকে সরকার বাহবা পাচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।