বদলে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যায়ের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। হয়েছে নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সেতু। এতে সহজ হয়ে আসছে গণমানুষের যাতায়াত এবং পণ্য পরিবহন ব্যবস্থা। কমেছে সময়ের অপচয়। আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এবং সড়ক ও জনপথ অধিদফতর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যোগাযোগ উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে গত ৪ বছরে উপজেলা পর্যায়ে শতকরা ৮০ ভাগ সড়ক এবং ইউনিয়ন পর্যায়ে শতকরা ৫০ ভাগ সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। সড়ক উন্নয়ন ছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে সেতু, কালভার্ট, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, প্রাথমিক বিদ্যালয় ভবন, গ্রোথ সেন্টার, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের অধীনে রাবার ড্যাম, বাঁধসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০১৩ সালের মে পর্যন্ত পরিচালিত এক গবেষণার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে জরিপ করা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে সাড়ে চার বছরে ১ লাখ ৮৯২ কিলোমিটার সড়ক নির্মাণ, পুনর্র্নির্মাণ ও পুনর্বাসন করা হয়েছে। এছাড়া একই সময়ে সারা দেশে ৪১টি সেতু, ৬০৪টি কালভার্ট নির্মাণ, পুনর্র্নির্মাণ ও পুনর্বাসন করা হয়। উন্নয়নকৃত এসব কাজের মধ্যে রয়েছে ঢাকা-আরিচা জাতীয় মহাসড়কের সাভার-নবীনগর সড়ক ৪ লেনে উন্নীত করা, নারায়ণগঞ্জ সংযোগ সড়ককে ৪ লেনে উন্নীত, শিমরাইল-ইপিজেড-নারায়ণগঞ্জ সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়ক নির্মাণ, কুষ্টিয়া-মেহেরপুর সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত, পাকশী নদীবন্দর সড়ক নির্মাণ, ফেনী-পরশুরাম-বিলোনিয়া সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা ও টঙ্গী রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, জরুরি দুর্যোগ ক্ষয়ক্ষতি পুনর্বাসন, শিবসা ও কয়রা সেতু নির্মাণ, নেত্রকোনা-কলমাকান্দা সড়কে দশদার ও কলমাকান্দা সেতু নির্মাণ। দেশের যোগাযোগ অবকাঠামোর এ উন্নয়নে সমাজের সব স্তরের মানুষ এর সুফল ভোগ করছে। আর এসবই সম্ভব হয়েছে বর্তমান সরকারের একান্ত প্রচেষ্টার ফলে।
বর্তমান সরকারের আমলেই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন এবং পরিবর্তন সাধিত হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।