বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় দেশে গ্যাসের উৎপাদন ছিল এক হাজার ৭১৩ মিলিয়ন ঘনফুট। সরকারের শেষদিকে এসে উৎপাদন বেড়েছে ৫৯৮ মিলিয়ন ঘনফুট। দেশে এখন প্রতিদিন দুই হাজার ৩১১ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন হচ্ছে। একই সঙ্গে কয়লার উত্তোলন পাঁচ হাজার টন বৃদ্ধি পেয়েছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে আবাসিকে নতুন সংযোগ উন্মুক্ত করা হয়েছে। রাজশাহী এবং ভোলায় গ্যাস বিতরণ শুরু হয়েছে। গ্যাস নেটওয়ার্কের আওতায় আসছে খুলনা বিভাগ। বিদ্যুৎ উৎপাদনে এখনও একক জ্বালানি হিসেবে গ্যাসকে বেশি প্রধান্য দেয়া হচ্ছে। সঙ্গত কারণে অন্য খাতে গ্যাসের সরবরাহ যথেষ্ট বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। দেশে দৈনিক উৎপাদিত গ্যাসের মধ্যে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্রিড সংযুক্ত বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ হচ্ছে। এছাড়া দেশে কয়েক হাজার কেপটিভ জেনারেটর রয়েছে যেগুলোর বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার হয়। এর বাইরে প্রায় দুই হাজার শিল্পপ্রতিষ্ঠান সিএনজি স্টেশনের কাছ থেকে সিলিন্ডারে গ্যাস কিনে নিজেরে প্রয়োজন মিটিয়ে থাকে। ৫৫ ভাগ গ্যাসই বিদ্যুত এবং কেপটিভে সরবরাহ করা হয়। বাকি ৪৫ ভাগ গ্যাস অন্যান্য খাতে সরবরাহ করা হয়। আশুগঞ্জ এবং এলেঙ্গায় দুটি কম্প্রেসার স্থাপন করা হচ্ছে। আগামী অক্টোবর নাগাদ স্থাপনের কাজ শেষ হলে সিলেট এলাকার অব্যবহৃত গ্যাস ব্যবহার করা যাবে। বিবিয়ানার গ্যাস ব্যবহারের জন্য একটি পৃথক পাইপ লাইন করা হচ্ছে। পাইপ লাইনের কাজ শেষ হলে সেখান থেকে আরও ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এছাড়া শীঘ্রই সমুদ্রের তিনটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে। সরকারের বর্তমান মেয়াদে শ্রিকাইল এবং সুন্দলপুর দুটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে। সরকারের শেষ সময়ে এসে হলেও নতুন গ্যাস সংযোগ উন্মুক্ত করা হয়েছে। নতুন সংযোগ প্রদানের খবরে গ্রাহকের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। গত জুন থেকে অবৈধ সংযোগ বৈধ করার পাশাপাশি নতুন সংযোগ প্রদান শুরু হয়েছে। অপেক্ষমাণ তালিকায় থাকা ১০ হাজার ৬০৩টি নতুন সংযোগ দেয়া হয়েছে এবং চুলা বর্ধিত করা হয়েছে ৩৪ হাজার ৪৭৬টি। জুন থেকে রাজশাহীতে আবাসিকে গ্যাস দেয়া শুরু হয়েছে। বহুল প্রত্যাশিত গ্যাস পেয়ে রাজশাহীবাসী উৎফুল্ল। বাড়ি বাড়ি গ্যাস দেয়া হচ্ছে ভোলায়। গ্যাস বিতরণ লাইন নির্মাণ হচ্ছে খুলনায়। সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি বিতরণ লাইন নির্মাণ করছে। এভাবে নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হোক এবং তা থেকে জনগণ উপকৃত হোক এটাই তো সরকারের কাছে জনগণের প্রত্যাশা।
বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গ্যাস নেটওয়ার্কের আওতায় আসছে খুলনা বিভাগ। ৬০ কোটি ঘনফুট গ্যাস ও ৫ হাজার টন কয়লার উৎপাদন বেড়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।