জামায়াতে ইসলামীকে সরকার কোন কারণে নিষিদ্ধ করলে 'আল জামাআহ' নামে একটি রাজনৈতিক দল গঠন করে মাঠে নামার প্রস্তুতি নিয়েছিল জঙ্গিদের একটি গ্রুপ। আর এ কারণে জামায়াতের বেশ কয়েকজন নেতার সঙ্গে তারা যোগাযোগও করেছিল। আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা মুফতি জসিমুদ্দিন রাহমানী ও হিযবুত তাহরীর শীর্ষ নেতা ডা. ফরিদ উদ্দিন এই সংগঠনের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছিলেন। তৈরি হয়েছিল জামায়াতের আদর্শে গড়া গঠনতন্ত্রও। কিন্তু প্রস্তুতি পর্বেই গত মে মাসে জাল টাকার ঘটনায় গ্রেফতার হন ডা. ফরিদ উদ্দিন। এরপরও মুফতি রাহমানী দলের কার্যক্রম এগিয়ে নিতে চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত গত মাসে সহযোগীদের নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন মুফতি রাহমানী। তার আস্তানা থেকে ওই গঠনতন্ত্রও উদ্ধার করেছে গোয়েন্দারা। মুফতি রাহমানীর আস্তানা থেকে 'আল জামাআহ' নামে একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের গঠনতন্ত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এটি জামায়াতের গঠনতন্ত্রের আদলেই তৈরি। জিজ্ঞাসাবাদে আনসারুল্লাহ'র একজন সদস্য স্বীকার করেছেন, এই রাজনৈতিক দলের জন্য তারা জামায়াতের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। জামায়াত নিষিদ্ধ হলেই এই দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি ছিল তাদের। এমনভাবে তারা এটি তৈরি করেছে যাতে কোনভাবেই বোঝা না যায় এর পেছনে হিযবুত তাহরীর বা আনসারুল্লাহ'র মতো জঙ্গি সংগঠন রয়েছে। জামায়াত নিষিদ্ধের পর তাদের সমর্থকরা নতুন ইসলামী এই সংগঠনকে সহায়তা করা ছাড়াও নতুন দলে যোগ দেবে বলে বিশ্বাস ছিল জঙ্গি নেতাদের। হিযবুত তাহরীর নিষিদ্ধ হওয়ার পর এই সংগঠনের কর্মী-সমর্থকরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে শীর্ষ নেতারা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে গোপনে কাজ শুরু করে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। পরে এই দুই সংগঠনের শীর্ষ নেতারা একাধিকবার বৈঠক করে নতুন করণীয় ঠিক করে। সেখানেই সিদ্ধান্ত হয় কোন কারণে জামায়াতকে সরকার নিষিদ্ধ করলে রাজনৈতিক দল নিয়ে মাঠে নামবে তারা। এখনই সময় এদেরকে রুখে দেবার। এদেরকে রুখতে না পারলে এরা বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে ভয় পাবে না।
'নতুন রাজনৈতিক দল আল জামাআহ'। জামায়াত নিষিদ্ধ হলে এই নামে মাঠে নামার প্রস্তুতি নিয়েছিল জঙ্গিরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।