বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে পর্যটন শিল্প উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। নতুন করে কৌশল ঠিক করে সম্ভাবনার সবটুকুকে কাজে লাগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পর্যটনে মডেল হতে পারে। পর্যটন হলো একটি বহুমাত্রিক শ্রমঘন শিল্প। এ শিল্পের বহুমাত্রিকতার কারণে বিভিন্ন পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা তৈরি হয়। ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান বিশ্বের পর্যটন বিলিয়ন বিলিয়ন ডলারের শিল্প মাধ্যম। শতাব্দীর সেরা শিল্প পর্যটন । বিশ্বের একক বৃহত্তম শিল্প পর্যটন। আর কঙ্বাজার সমুদ্র সৈকতকে বাদ দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পকে কল্পনাই করা যায়না । অনিন্দ্য সুন্দর কক্সবাজারের মূল আকর্ষণ হচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু বিগত চারদলীয় জোট সরকারের আমলে এই পর্যটন শিল্পের উন্নয়নমূলক কোন হয়নি। বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় এসেই পর্যটন শিল্পকে আধুনিকায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ, দোহাজারি থেকে কক্সবাজার শহর হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, কক্সবাজার বিমান বন্দরকে আর্ন্তজাতিক মানের উন্নীতকরণ, বিমান বাহিনীর ঘাঁটি, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে ব্যান্ডউইড্থ বৃদ্ধি কার্যক্রম, মেরিন ড্রাইভ সড়ক দ্রুত সম্পন্ন করা, প্রত্যেক গ্রামে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, লবণ নীতিমালা প্রস্ত্তত করে প্রকৃত লবণ ব্যবসায়ী ও চাষীদের কাছ থেকে লবণ ক্রয় বিষয়টি সম্পৃক্তকরণ, কক্সবাজারকে আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশের স্বার্থে কক্সবাজারকে ঢেলে সাজানোসহ যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অনেকটা বাস্তবায়নের পথে রয়েছে। প্রতিশ্রুতির বাইরে জনতার দাবিতে যে আশ্বাস অর্ধ লাখ মানুষকে জনসভার মঞ্চে দিয়েছিলেন সেই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামও অনেকটা প্রস্তুত। এমনকি বছরে একশ' কোটি ডলার আয়ের লক্ষ্যে সরকার পর্যটন শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা তৈরি করছে। এ পরিকল্পনার অংশ হিসেবে দেশের দুই পর্যটন কেন্দ্র কক্সবাজার ও কুয়াকাটার ব্যাপক উন্নয়ন করা হবে। দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করবে আধুনিক সুযোগসুবিধা। বিদেশী পর্যটকদের জন্য গড়ে তোলা হবে আধুনিক জোন। সমুদ্র সৈকত ঘেঁষে এই জোনকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা হবে। পাশাপাশি থাকছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, সম্মেলন কেন্দ্র, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাসহ আধুনিক অন্যান্য সুযোগ সুবিধা।
পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।