somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে বর্তমান সরকারের কঠোর অবস্থান।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ আরও দ্রুত কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া মানিলন্ডারিং করে যেসব অর্থ দেশ থেকে পাচার করা হয়েছে তা দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে কর্মকৌশল নির্ধারণ করা হচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে দেশীয় ও আন্তর্জাতিকভাবে অর্থায়ন করার আভাস পেয়েছে সরকার। তবে সরকার সন্ত্রাস দমনে অর্থায়ন প্রতিরোধ করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাই মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্ধারণের জন্য যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে অন-লাইন কানেকটিভিটি প্রতিষ্ঠা করা হচ্ছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে পাচার হওয়া ওই অর্থ উদ্ধারে বিগত তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করলেও তা সফল হয়নি। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ও বাংলাদেশ ব্যাংক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এই অভিযানে নেমেছে। এছাড়া এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশে-বিদেশে ইতোমধ্যে বিভিন্ন মিশন কাজও শুরু করছে। দেশে জঙ্গী সংগঠনগুলো তাদের তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলে কিংবা অবৈধ পথে অর্থ সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জঙ্গী সংগঠনগুলো তাদের অর্থ দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ঐ বিনিয়োগকৃত অর্থের লভ্যাংশ দিয়ে সংগঠনের খরচ বহন করছে। ফলে ব্যাংকিং খাতে যাতে বৈধ-অবৈধ পথে জঙ্গী অর্থায়ন আসতে না পারে সে জন্য কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আরও ফলপ্রসূ কার্যকর উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে কাজ করে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন রোধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×