somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী অর্থায়নে অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে পুনঃনির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন রামুর বৌদ্ধবিহার। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত রামুবাসী।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি-জামায়াত-শিবির ক্যাডার, প্রশিক্ষিত রোহিঙ্গা জঙ্গী ও মৌলবাদী উগ্রপন্থীদের তাণ্ডবে গত বছরের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধবিহার-পল্লী জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেয়ার ধ্বংসযজ্ঞ স্বচক্ষে দেখতে তখন রামুতে ছুটে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালাও-পোড়াও ঘটনা ঘটাতে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্ত্রাসী রোহিঙ্গাদেরও ভাড়া করে এ ঘটনা ঘটানো হয়েছিল ঐ দিন। প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা জঙ্গীরা গানপাউডার আর পেট্রোল ছিটিয়ে বিহারগুলো পুড়িয়ে দেয়। বোমা ফাটিয়ে ধ্বংস করা হয় ১শ’ ফুট লম্বা বুদ্ধমূর্তি। কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস ও অসাম্প্রদায়িক সম্প্রিতিকে বিনষ্ট করার জন্য বিএনপি-জামায়াত দেশে অশান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এ ঘটনা সংঘটিত করে জেলার প্রায় আড়াই হাজার বছরের পুরনো ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছিল। রামুর উত্তম কুমার বড়ুয়া নামে এক যুবকের ফেসবুকে পবিত্র কোরান শরীফ অবমাননাকর ছবি ট্যাগ করে দিয়ে এ ঘটনাকে পুঁজি করে মুসলিম-বৌদ্ধদের সাম্প্রদায়িক দাঙ্গা ব্যাপক আকারে নেয়ার প্রচেষ্টা চালায় একাধিক মৌলবাদী গ্রুপ। ঐ সময় তারা উস্কানি দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষেপিয়ে তুলেছিল। দেশে ইতোপূর্বে সংঘটিত সিরিজ বোমা হামলার একই স্টাইলে গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ জনপদে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসলীলা সরেজমিন দেখে সেইদিন প্রধানমন্ত্রী খুবই মর্মাহত হন। ঐ দিনই তিনি ক্ষতিগ্রস্ত বিহার ও বসতবাড়িগুলো পুনঃনির্মাণ করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন। জ্বলে-পুড়ে ছাই হয়ে যাওয়া বিহারগুলোর পুনঃনির্মাণের দায়িত্ব দেন দেশের সেনা সদস্যদের। ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলো নির্মাণের নির্দেশ প্রদান করেন বিজিবিকে। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মোতাবেক সরকারী অর্থায়নে অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে পুনঃনির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার। দুঃখের সময় পাশে দাঁড়ানো এবং প্রতিশ্রুতি মতে পুনঃনির্মাণকৃত বিহারগুলোর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সংখ্যালঘুসহ রামুর মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। আ’লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রামু-উখিয়ায় আগমনে টেকনাফে ব্যাপক সাড়া পড়েছে। প্রধানমন্ত্রীকে পেয়ে কক্সবাজারবাসী হয়েছেন আবেগপ্লুত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×